জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্ব – মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (WBBSE Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো।

জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো।

জৈব অভিব্যক্তি (Organic Evolution) সম্পর্কে ফরাসি বিজ্ঞানী জঁ ব্যাপতিস্ত দ্য ল্যামার্কের মতবাদগুলি বা ল্যামার্কিজম (Lamarckism) নিচে আলোচনা করা হলো –

  • পরিবেশের প্রভাব (Effect of Environment) – পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহে ও বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, ফলে নতুন অঙ্গের সৃষ্টি হয় আবার কিছু অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়।
  • ব্যবহার ও অব্যবহারের সূত্র (Law of Use and Disuse) – অভিব্যক্তির ওপর পরিবেশের প্রভাব অসীম। জীবদেহের কোনো অঙ্গ যদি ক্রমাগত ব্যবহৃত হতে থাকে তাহলে অঙ্গটি সুগঠিত ও উন্নত হয়। যেমন – ল্যামার্কের মতানুসারে, জিরাফের দীর্ঘ গ্রীবা খুব উঁচু গাছ থেকে খাদ্য সংগ্রহের জন্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলেই ঘটেছে। উদবংশীয় জিরাফ হ্রস্ব গ্রীবাযুক্ত ছিল। দেহের অভ্যন্তরীণ প্রয়োজনে বর্তমানে দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ দেখা যায়।

অপরপক্ষে, কোনো অঙ্গ যদি পরিবর্তিত পরিবেশের পক্ষে সহায়ক না হয়, তবে দীর্ঘকাল অব্যবহারের ফলে সেটি ক্রমশ দুর্বল ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয় এবং শেষে অবলুপ্ত হয়ে যায়। যেমন – মানুষের পূর্বপুরুষের লেজ ছিল কিন্তু সেই লেজ ক্রমাগত অব্যবহৃত হওয়ায় বর্তমানে নিষ্ক্রিয় অঙ্গ কক্সিসে রূপান্তরিত হয়েছে।

  • অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ (Inheritance of Acquired Characters) – ল্যামার্কের মতে, কোনো জীব তার জীবনকালে পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে চলার জন্য যেসব বৈশিষ্ট্য অর্জন করে, তা বংশানুক্রমে পরবর্তী সন্তান-সন্ততিদের দেহে সঞ্চারিত হয়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যটির বংশানুসরণ ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো” — নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি আপনাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান