জীবাশ্ম বলতে কী বোঝো? জীবাশ্মের প্রয়োজনীয়তা কী?

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম বলতে কী বোঝো? জীবাশ্মের প্রয়োজনীয়তা কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

জীবাশ্ম বলতে কী বোঝো? জীবাশ্মের প্রয়োজনীয়তা কী?

জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝো?

সুদীর্ঘকাল ধরে ভূগর্ভে বিভিন্ন শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অধুনালুপ্ত জীবদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত অবস্থা অথবা তার ছাপকে জীবাশ্ম বা ফসিল (Fossil) বলে। মূলত পাললিক শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়।

জীবাশ্মের উদাহরণ –

  • ম্যামথ বা আর্কিয়োপটেরিক্স-এর জীবাশ্ম।
  • জাভা ও নিয়ানডারথাল মানুষের খুলি বা দেহের হাড় ইত্যাদি।
আর্কিয়োপটেরিক্সের জীবাশ্ম এবং পাখির সাথে তার বৈশিষ্ট্যের তুলনামূলক চিত্র - মাধ্যমিক জীবনবিজ্ঞান

জীবাশ্মের প্রয়োজনীয়তা বা গুরুত্ব

জীববিজ্ঞানে ও বিবর্তনের ইতিহাসে জীবাশ্মের গুরুত্ব অপরিসীম। জীবাশ্মের প্রধান প্রয়োজনীয়তাগুলি হলো –

  • অতীতকালের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায়।
  • অতীতকালের ভূগোল ও প্রাচীন জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়।
  • খনিজ পদার্থের উৎস অনুসন্ধান করা যায়।
  • পৃথিবীর বয়স সম্পর্কিত তথ্য জানা যায়।
  • জীবগোষ্ঠীর বিবর্তনের পাঠ সম্পর্কে অনুমান করা যায়।
  • জীবের বিলুপ্তির কারণ জানা যায়।
  • কোনো জীব ঠিক কোন্ সময়ে আবির্ভূত হয়েছিল, সে সম্পর্কে জানা যায়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “জীবাশ্ম বলতে কী বোঝো? জীবাশ্মের প্রয়োজনীয়তা কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। জৈব বিবর্তনে 'জীবাশ্ম' -এর ভূমিকা লেখো।

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল আছে এমন একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর থেকে তুমি কোন্ সিদ্ধান্তে উপনীত হলে?

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান