এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (WBBSE Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন? জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব।
এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন?
বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে, জিরাফের পূর্বপুরুষদের মধ্যে কেউ ছিল দীর্ঘ গ্রীবাযুক্ত, কেউ মাঝারি গ্রীবাযুক্ত এবং কেউ ক্ষুদ্র গ্রীবাযুক্ত। গাছগুলির ডাল উঁচু হওয়ায় যেসব জিরাফের গ্রীবা লম্বা ছিল, তাদের পক্ষে খাদ্যগ্রহণ সুবিধাজনক ছিল। প্রজননগত সুবিধা থাকায় তারা অনেক বেশি অপত্য সৃষ্টি করতে সক্ষম হয়।
অন্যদিকে, যেসব জিরাফ ক্ষুদ্র গ্রীবাযুক্ত ছিল তারা খাদ্যের অভাবে মারা যায় এবং বংশবিস্তার করতে পারে না। ফলস্বরূপ দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ সংখ্যায় বাড়ে ও ক্ষুদ্র গ্রীবাযুক্ত জিরাফের সংখ্যা কমতে থাকে। প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) দ্বারা দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফ যোগ্যতম হিসেবে জীবনসংগ্রামে জয়ী হয়।
জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো
বিজ্ঞানী ল্যামার্কের মতানুযায়ী, বর্তমানে যে জিরাফ দেখা যায় তাদের পূর্বপুরুষদের গ্রীবার আকৃতি খর্ব ছিল। কিন্তু পরিবেশ পরিবর্তনের কারণে বেঁচে থাকার তাগিদে তাদের উঁচু গাছের পাতা খাওয়ার প্রয়োজন দেখা দেয়।
খাদ্যের প্রয়োজনে তাদের এই প্রচেষ্টা বংশপরম্পরায় সঞ্চারিত হয় এবং ধীরে ধীরে জিরাফের গ্রীবা লম্বা হতে শুরু করে। সজ্ঞান প্রচেষ্টার দ্বারা অর্জিত এই বৈশিষ্ট্য বংশানুক্রমে পূর্বপুরুষ থেকে পরবর্তী পুরুষে প্রবাহিত হওয়ার ফলেই বর্তমানে দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আধুনিক জিরাফের গ্রীবা লম্বা হওয়ার সমর্থনে ডারউইন কী ব্যাখ্যা দেন? জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।লিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment