অপসারী বিবর্তন ও অভিসারী বিবর্তন কাকে বলে? পার্থক্য ও উদাহরণ

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (Madhyamik Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক বোর্ড পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো।

অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।

অপসারী বিবর্তন (Divergent Evolution)

জীবনসংগ্রামের কারণে একই জীবগোষ্ঠীর অন্তর্গত জীবসমূহ বিভিন্ন পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়, তাকে অপসারী বিবর্তন বলে।

উদাহরণ – মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, তিমির ফ্লিপার — এগুলি প্রতিটিই স্তন্যপায়ীর অঙ্গ এবং এদের অন্তর্গঠন এক হলেও কার্যগত দিক থেকে ভিন্ন হয়। মানুষের হাত কোনো কাজ সম্পাদনের জন্য, ঘোড়ার অগ্রপদ দ্রুত দৌড়ানোর জন্য এবং তিমির ফ্লিপার জলে বসবাসের জন্য অভিযোজিত হয়েছে।

অভিসারী বিবর্তন (Convergent Evolution)

জীবনসংগ্রামের কারণে ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত জীবসমূহ একই রকম পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়, তাকে অভিসারী বিবর্তন বলে।

উদাহরণ – পাখির ডানা, প্রজাপতির ডানা। পাখি ও প্রজাপতি দুটি ভিন্ন জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হলেও এদের ডানার আকৃতি প্রায় একই রকম হয় এবং উভয়ের ক্ষেত্রেই ডানা উড়তে সাহায্য করে।

অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য

বিষয়অপসারী বিবর্তন (Divergent Evolution)অভিসারী বিবর্তন (Convergent Evolution)
অভিযোজনের প্রকৃতিভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়।একই পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়।
অভিযোজিত অঙ্গঅপসারী বিবর্তনে সমসংস্থ অঙ্গগুলি অভিযোজিত হয়।অভিসারী বিবর্তনে সমবৃত্তীয় অঙ্গগুলি অভিযোজিত হয়।
অংশগ্রহণকারী পূর্বপুরুষএক্ষেত্রে পূর্বপুরুষরা একই জীবগোষ্ঠীর অন্তর্গত।এক্ষেত্রে পূর্বপুরুষরা ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর অন্তর্গত।
বিবর্তনের প্রকৃতিমূলত সমসংস্থ অঙ্গগুলি অভিযোজিত হয়।মূলত সমবৃত্তীয় অঙ্গগুলি অভিযোজিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য