এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “অপু ও পটুর নৌভ্রমণের পরিচয় নিজের ভাষায় লেখো।” এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপু ও পটুর নৌভ্রমণের পরিচয় নিজের ভাষায় লেখো।
তেঁতুলতলার ঘাট থেকে একটা ছোটো ডিঙি খুলে নিয়ে তাতে অপু আর পটু চড়ে বসে। নদীজলের ঠান্ডা-আর্দ্র গন্ধ উঠছে, চরের ধারের পটলখেত নিড়াচ্ছে চাষিরা, কেউবা ঘাস কেটে আঁটি বাঁধছে, পড়ন্ত বেলায় পুব আকাশে নানা রঙের মেঘের খেলা চলছে—এরই মাঝে দুই বালক নদীর বুকে ডিঙিতে ভেসে চলেছে।
খানিক পরে গান ধরে অপু, পটু বাঁশের চটায় বৈঠাখানা তুলে নিয়ে নৌকোর গলুই-এ চুপ করে বসে একমনে শোনে, স্রোতের টানে ডিঙিখানা ঘুরতে ঘুরতে লা-ভাঙার বড়ো বাঁকের দিকে চলে। কিছুক্ষণ পরেই দূরে সোঁ সোঁ রব উঠল, অস্পষ্ট পাখির কলরব ভেসে এল, ঠান্ডা হাওয়ার সঙ্গে ভিজে মাটির গন্ধ উড়ে আসতে লাগল, দেখতে দেখতে গাছপালা মাথা দুলিয়ে ভীষণ কালবৈশাখী ধেয়ে এল।
নদীর জল ঘন কালো হয়ে উঠল কিন্তু ভয়ের বদলে অপুর বুক আনন্দে ফুলে উঠল। পটু অপুকে উদ্দেশ করে বলে যে নৌকো আর নেওয়া যাবে না—উলটে যেতে পারে। অপুর সে কথায় মন নেই, সে গলুইতে বসে সামনের ঝটিকাক্ষুব্ধ নদী ও আকাশের দিকে তাকিয়ে চারদিকের প্রাকৃতিক ঘটনা উপভোগ করতে লাগল।
এই অবস্থায় তার যেন মনে হয় সে সাগরদ্বীপ পিছনে ফেলে, কত অজানা দ্বীপ পার হয়ে, সিংহলের নারকেল বনশ্রী দেখতে দেখতে নীল পাহাড় দূর চক্রবালে রেখে নতুন দেশের নব নব দৃশ্য দেখতে দেখতে চলেছে। সেও একদিন এমন স্থানে যেতে পারবে—রঙিন স্বপ্নে বিভোর হয়ে সে নৌকোয় বসে থাকে। এক সময় নৌকো তেঁতুলতলার ঘাটে ভেড়ে, চমক ভাঙে অপুর। নৌকো বেঁধে পটুর আগে আগেই বাঁশবনের পথ দিয়ে অপু বাড়ির দিকে রওনা হয়। এমনই চিত্তাকর্ষক নৌভ্রমণের সাথি হয়েছিল অপু আর পটু।
আরও পড়ুন – ‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু ও পটুর নৌভ্রমণের পরিচয় নিজের ভাষায় লেখো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন।
আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment