‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।

Souvick

Home » ‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব— “‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।” এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'দুপুরে এক কাণ্ড ঘটিল।' - কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।

‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।

চড়কের পরের দিন দুপুরে অপুর মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণ রাখতে গিয়েছিল, হরিহর ঘুমাচ্ছিল। সেইসময় অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত কোন্ কোন্ বস্তু সঙ্গে নেওয়া যায় তা নেড়েচেড়ে দেখতে দেখতে, তাকের উপর থেকে একটা কী দ্রব্য মেঝেতে গড়িয়ে পড়ল। মেঝে থেকে দ্রব্যটি তুলে নিয়ে অপু অবাক হয়ে গেল। ধুলো ও ঝুল মাখা হলেও অপুর বুঝতে অসুবিধা হল না যে, দ্রব্যটি সেজোঠাকরুণের চুরি যাওয়া ছোটো সোনার কৌটোটি।

নির্জন বাড়িতে অপু অন্যমনস্কভাবে দাঁড়িয়ে কৌটোটি হাতে নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে মনে মনে বলল – ‘দিদি হতভাগী চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল।’ অপু একটুখানি ভাবল, পরে ধীরে ধীরে খিড়কি দরজার কাছে গিয়ে দাঁড়াল। দুপুরের রোদে যেন বাঁশবন ঝিমোচ্ছে, কোনো গাছের মাথায় বসে শঙ্খচিল টেনে টেনে ডেকে চলেছে। সে হাতের কৌটোটা বাঁশবনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। রাশীকৃত শুকনো বাঁশ ও পাতার রাশির মধ্যে বৈঁচিঝোপের ধারে কোথায় যে সেটা পড়ল তা কারও পক্ষে বোঝা সম্ভব নয়। অপু মনে মনে বলল – ‘রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা।’ চড়কের পরের দিন দুপুরে ঠিক এমন কাণ্ডটাই ঘটেছিল।

আরও পড়ুন – ‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘দুপুরে এক কাণ্ড ঘটিল।’ – কী কাণ্ড ঘটেছিল নিজের ভাষায় লেখো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ