‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।

Souvick

Home » ‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

'অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।' - সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।

‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।

সর্বজয়ার দারিদ্র্যের সংসারে সেই রাত যেন ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সন্ধ্যার সময়েই চারদিক ঘন অন্ধকারে আচ্ছাদিত হয়ে উঠেছিল। ম্যালেরিয়ায় আক্রান্ত দুর্গার পাশেই তার মা ও ভাই বসেছিল। সর্বজয়া ছেলেমেয়েদের গল্প শোনায় তার অতীত জীবনের। বৃষ্টিতে তাদের খড়ের ছাদ থেকে জল পড়ে ঘর ভিজিয়ে তুলেছে। একসময় ঘুমিয়ে পড়ে সকলেই। হঠাৎ করেই অনেক রাতে অপুর ডাকে ঘুম ভেঙে যায় সর্বজয়ার। সর্বজয়া আলো জ্বেলে দেখে, ছাদের ফুটো দিয়ে বৃষ্টির জল এসে ঘর ভাসাচ্ছে। সে বিছানা সরিয়ে দেয়। দুর্গার গায়ের কাঁথা ভিজে সপসপ করছে, কিন্তু জ্বরের ঘোরে দুর্গা ঘুমিয়ে আছে। অন্ধকার রাতকে ভয়ানক করে তুলেছে ঘন বর্ষা। ভয়ে বুক কেঁপে ওঠে সর্বজয়ার, গা ছমছম করে! অনেক দিন কোনো খবর নেই স্বামীর, মনে সংশয় দেখা দেয়—’তাঁর শরীরটা ভালো আছে তো?’ বিপদের আশঙ্কায় মা সিদ্ধেশ্বরীর কাছে মানত করে, ‘স-পাঁচ আনার ভোগ’ দেবে বলে। আতঙ্কে তার আর ঘুম আসে না। সেই বর্ষামুখর রাত এমনই আতঙ্কের আবহ তৈরি করেছিল সর্বজয়ার মনে।

Also Read, ‘দিন নাই রাত নাই, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে।’ – সর্বজয়া কী স্বপ্ন দেখে, নিজের ভাষায় লেখো।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “‘অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙিয়া যায়।’ – সেই রাতের ভয়াবহতার পরিচয় দাও।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ