এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আরোহণ কি? আরোহণের বৈশিষ্ট্য” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আরোহণ কি? আরোহণের বৈশিষ্ট্য” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আরোহণের বৈশিষ্ট্য লেখো।
আরোহণ –
বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন – নদী, হিমবাহ, ভৌমজল, বায়ু প্রভৃতির সঞ্চয়কাজের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি সঞ্চিত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে, একে আরোহণ প্রক্রিয়া বলে।
আরোহণের বৈশিষ্ট্য –
- পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে নিম্নভূমি ভরাট হয় বলে এটি সমভূমিকরণ প্রক্রিয়া নামে পরিচিত।
- নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতির মাধ্যমে এই প্রক্রিয়া সংঘটিত হয়।
- অবরোহণের মাধ্যমে সৃষ্ট পদার্থসমূহ আরোহণে অংশগ্রহণ করে।
- নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সৃষ্টির মাধ্যমে আবহবিকার পরোক্ষভাবে এই প্রক্রিয়াকে সাহায্য করে।
- এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া।
- আরোহণ প্রক্রিয়া চলাকালীন সেখানে ভূমির উত্থান হলে আরোহণের পরিবর্তে অবরোহণ প্রক্রিয়া সক্রিয় হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আরোহণ কি? আরোহণের বৈশিষ্ট্য” নিয়ে আলোচনা করেছি। এই “আরোহণ কি? আরোহণের বৈশিষ্ট্য” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment