পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?

পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো?

ভাবাবেগ, কল্পনা ও পক্ষপাতিত্বকে বর্জন করে যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে মূলধন করে প্রামাণ্য তথ্যের ওপর ভিত্তি করে উনিশ শতকের শেষ দিকে যে ধরনের ইতিহাসচর্চা শুরু হয়েছে, তাকেই পেশাদারি ইতিহাস বলা হয়। এই ধরনের ইতিহাসচর্চায় ঐতিহাসিক পূর্ণ সময়ের জন্য ইতিহাস চর্চায় নিয়োজিত থাকেন এবং নিত্য-নতুন গবেষণা পদ্ধতি, স্বাধীন চিন্তা, আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, বৃত্তি, স্কলারশিপ প্রভৃতির ব্যাপক অস্তিত্ব পরিলক্ষিত হয়। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র‍্যাঙ্কে ইউরোপে এই ধরনের ইতিহাসচর্চা প্রথম সূচনা করেন।

পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?

পেশাদারি ইতিহাস চর্চায় যুক্তি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রভাব সুস্পষ্ট, অপেশাদারি ইতিহাসচর্চায় এগুলি বহুলাংশে উপেক্ষিত।

পেশাদারি ইতিহাসচর্চায় ঐতিহাসিক পূর্ণ সময়ের জন্য ইতিহাস গবেষণায় নিয়োজিত এবং এক্ষেত্রে ইতিহাসচর্চাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন কিন্তু অপেশাদারি ইতিহাসচর্চা মূলত বিনোদন মূলক এবং অবসর বিনোদনের অঙ্গ।

পেশাদারি ইতিহাসচর্চায় নিত্য-নতুন গবেষণা পদ্ধতি, স্বাধীন চিন্তা, আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, বৃত্তি, স্কলারশিপ প্রভৃতির ব্যাপক অস্তিত্ব পরিলক্ষিত হয়। অপেশাদারি ইতিহাসচর্চায় এগুলি বিশেষভাবে উপেক্ষিত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?” নিয়ে আলোচনা করেছি। এই “পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়