এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন?
আধুনিক ভারত ইতিহাসের আকর উপাদান হিসেবে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
জীবনের ঝরাপাতা –
প্রকাশ – সরলাদেবীর আত্মকথন 1944-1945 খ্রিস্টাব্দে ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
জ্ঞাতব্য বিষয় –
- ঠাকুরবাড়ির অন্দরমহল – আত্মজীবনীতে সরলাদেবীর প্রথম জীবনের স্মৃতির সূত্র ধরে ঠাকুরবাড়ির অন্দরমহল, রুচি, খাদ্যাভ্যাস, পারিবারিক সম্পর্ক ও বিধি-নিষেধ, নারী স্বাধীনতা, শিশুদের জীবনধারা প্রভৃতির কথা সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এগুলি আধুনিক বাংলার সামাজিক ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য।
- স্বাদেশিকতা – সরলাদেবীর আত্মজীবনী বঙ্গীয় জাতীয় জাগরনের এক মূল্যবান দলিল। দুর্বল বাঙালি যুবকদের শক্তিসাধনায় উদ্বুদ্ধ করতে তিনি তাদের আখড়া ও ব্যায়ামাগার তৈরির আহ্বান জানান। যুবশক্তির উদ্বোধনে তিনি শুরু করেন ‘প্রতাপাদিত্য উৎসব‘, ‘উদয়াদিত্য উৎসব‘ এবং ‘বীরাষ্টমী ব্রত‘।
- স্বদেশি আন্দোলন – সরলাদেবীর আত্মজীবনী স্বদেশি আন্দোলনের এক মূল্যবান দলিল। বাংলায় স্বদেশি আন্দোলনের যুগে স্বদেশি দ্রব্যের উৎপাদন ও ব্যবহারের জন্য তিনি ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ নামে একটি প্রতিষ্ঠান খুলেছিলেন।
- নারী শক্তির জাগরণ – নারী শক্তির জাগরণে সরলাদেবীর ঐতিহাসিক ভূমিকা তাঁর আত্মজীবনীতে স্থান পেয়েছে। 1910 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে তিনি গড়ে তোলেন ‘ভারত স্ত্রী মহামণ্ডল‘ নামে এক নারীবাদী সংগঠন।
- ব্রিটিশের অর্থনৈতিক শোষনচিত্র – ব্রিটিশ শাসনকালে ভারতে অর্থনৈতিক শোষণের খণ্ডচিত্র ‘জীবনের ঝরাপাতা’য় ফুটে উঠেছে। সাধারণ কৃষিজীবি জনগোষ্ঠী থেকে চা বাগানের শ্রমিক, কুলি, সাধারণ খেটে খাওয়া মানুষ কীভাবে ব্রিটিশ ও তার সহযোগীদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তার মর্মস্পর্শী চিত্র সরলাদেবীর অঙ্কন করেছেন ‘জীবনের ঝরাপাতা’য়।
- মন্তব্য – সরলাদেবীর আত্মজীবনী একাধারে তাঁর আত্মকথন, অন্যদিকে সমকালীন সমাজ ও রাষ্ট্রনৈতিক জীবনের চলমান প্রতিচ্ছবি। সহজ-সাবলীল ভাষায় রচিত তাঁর এই আত্মকথন আধুনিক ইতিহাসকে করেছে সমৃদ্ধ ও চিত্তাকর্ষক।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ গুরুত্বপূর্ণ কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment