গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সুন্দরবনের গ্লোবাল ওয়ার্মিং
সুন্দরবনের গ্লোবাল ওয়ার্মিং

গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?

সুন্দরবনের জলবায়ুর ওপর গ্লোবাল ওয়ার্মিং -এর প্রভাব –

সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বর্তমানে সমগ্র ভারতীয় সুন্দরবন অঞ্চলের আয়তন 9630 বর্গ কিলোমিটার। ভারতে সুন্দরবনের ম্যানগ্রোভঅরণ্য প্রায় 65 শতাংশ স্থান জুড়ে অবস্থান করে আছে। বিশ্বউষ্ণায়নের ফলে সমগ্র সুন্দরবনের অস্তিত্ব আজ বিপন্ন। নিম্নে তা সংক্ষেপে আলোচনা করা হল –

  1. বিশ্ব উষ্ণায়নের (গ্লোবাল ওয়ার্মিং) ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রে জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং তা উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিপন্ন করে তুলছে। গত দুই দশকে ভারতের অন্তর্গত সুন্দরবন অংশে বেডফোর্ড, সুপারিভাঙ্গা, কাবাসগাদী এবং লোহাচড়া এই চারটি দ্বীপকে সমুদ্র গ্রাস করেছে। গত দুই দশকে সুন্দরবনের নদীগুলির জলস্তর বছরে 3.14 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, যেখানে পৃথিবীর বার্ষিক গড় জলস্তর বৃদ্ধির হার 2 মিলিমিটার। বিশ্বউষ্ণায়ন রোধ না হলে দ্বীপগুলির ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন।
  2. বিশ্ব উষ্ণায়নের ফলে জলস্তর বেড়ে যাওয়ায় নোনাজল ক্রমেই দ্বীপের মাঝ বরাবর পৌঁছে যাচ্ছে এবং মধ্যবর্তী অংশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে নোনা ডোবা বা সল্ট বেসিন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোনো দ্বীপে সল্ট বেসিনগুলি মাড-ফ্ল্যাট বা নুন বোঝাই ঘন কর্দমাক্ত জলাভূমির চেহারা নিয়েছে। ওই লবণাক্ত জমি গাছপালাহীন।
  3. সুনামি ও আয়লার মতো প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। গত শতাব্দীতে সুন্দরবনে দুর্যোগ বা বিপর্যয়ের প্রবণতা 25% বৃদ্ধি পেয়েছে।
  4. আবহাওয়া মন্ডলের সর্বনাশা শক্তিগুলির বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুন্দরবনের জঙ্গল এবং পশুপাখি বিপন্ন হয়েছে। যেমন – সুন্দরীগাছ, রয়‍্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য প্রাণীও বর্তমানে বিলুপ্তির পথে অগ্রসর হয়েছে।
  5. দ্বীপের মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদাবন বা ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাওয়ায় হরিণ ও শূকরের মতো তৃণভোজী প্রাণীদেরও খাবারের সংস্থান হচ্ছে না। ফলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হয়ে পড়েছে।
  6. বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের কাকদ্বীপ, ঘোড়ামারা, সাগরদ্বীপ, দক্ষিণ সুরেন্দ্রনগর থেকে ভাঙাদুনি, ধানচি, ধূলিভাসানি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 49 বর্গ কিলোমিটার জমি গত 15 বছরে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে নিরন্তর জমিক্ষয়ের ফলে দ্বীপগুলি ক্রমশ ছোটো হয়ে এসেছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?” নিয়ে আলোচনা করেছি। এই “গ্লোবাল ওয়ার্মিং সুন্দরবনের জলবায়ুকে কীভাবে প্রভাবিত করেছে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো

নাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশন কাকে বলে? এদের পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে? জৈব ভূ-রাসায়নিক চক্রের কটি দশা ও কী কী?

ডিনাইট্রিফিকেশন বলতে কী বোঝো ও এর তাৎপর্য – মাধ্যমিক জীবনবিজ্ঞান