কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো।

কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো।

পত্রসাহিত্যে বিশ্ব ইতিহাসের এক অনন্য নজির কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি।

  • প্রকাশ – 1928 খ্রিস্টাব্দে মুসৌরিতে অবস্থানরত দশম বর্ষীয়া কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরু এলাহাবাদ থেকে যে 30টি চিঠি পাঠন, তা ‘Letters From A Father to His Daughter’ শিরোনামে প্রকাশিত হয়েছে (1929)। পরবর্তীকলে একাধিক ভাষায় অনুদিত হয়ে এই পত্রসংকলন আধুনিক ভারত ইতিহাসের অন্যতম আকড় উপাদানে পরিণত হয়েছে।
  • উদ্দেশ্য – জাতীয় আন্দোলনের অন্যতম কান্ডারী জওহরলাল নেহরু তাঁর ব্যস্ত রাজনৈতিক জীবনে কন্যাকে সঙ্গদান এবং সেই সঙ্গে দেশ-বিদেশ, প্রকৃতি, বিজ্ঞান প্রভৃতি সম্পর্কে তাকে অবহিত করানোর উদ্দেশ্যে পত্র রচনায় ব্রতী হন।
  • বিষয়বস্তু – এই পত্র সংকলনে তিনি পৃথিবীর উৎপত্তি, প্রাণের সঞ্চার, জীবের বিবর্তন, মানুষের আবির্ভাব, প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা, ভাষা-লিপি-শিল্প-সংস্কৃতির উদ্ভব, আগুনের আবিষ্কার, ভারতে আর্যদের আগমন, সভ্যতার প্রসার, নগর সৃষ্টি, ব্যাবসা-বাণিজ্য-সমুদ্রযাত্রা নিয়ে সহজ সাবলীল আলোচনা করেছেন। কীভাবে বিনিময় ব্যবস্থার বদলে মুদ্রা-ব্যবস্থার আবির্ভাব ঘটল, কীভাবে বিবর্তিত হল শাসনতন্ত্র, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনই বা কীভাবে ঘটতে থাকল তারও ধারণা পাওয়া যায় এই সংকলন থেকে।
  • ঐতিহাসিক গুরুত্ব – নেহরুর চিঠিগুলি কেবলমাত্র ব্যক্তিগত স্তরে আবদ্ধ না থেকে ‘দেশ-কাল-সীমানার গণ্ডী’ অতিক্রম করে ইতিহাস শিক্ষার্থীর অন্যতম সহায়ক পুস্তকে পরিণত হয়েছে। একেবারে ঘরোয়া ভাষায়, গল্পের ছলে ইতিহাস শিক্ষার এহেন নজির বিশ্ব ইতিহাসে খুবই বিরল।
  • মন্তব্য – স্বয়ং জওহরলাল নেহরুর বক্তব্য উদ্ধৃত করেই আলোচনার ইতি টানা যায় – ‘অন্যান্য ছেলেমেদের মধ্যে যারাই এই চিঠিগুলি পড়বে তারা আস্তে আস্তে আমাদের এই পৃথিবীকে বিভিন্ন দেশ দিয়ে গড়া একটি বৃহৎ পরিবার বলে ভাবতে শিখবে।’

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “কন্যা ইন্দিরাকে পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – স্বাধীনতা – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – জেলখানার চিঠি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর