এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত কাকে বলে এর বৈশিষ্ট্য লিখো?
‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত – নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষম করে এজন্য নদী উপত্যকা গুলি যেমন একদিকে গভীর হয়ে ওঠে তেমনি আবহবিকার, ধস প্রভৃতির প্রভাবে পূর্বাপেক্ষা চওড়া হয়ে ইংরাজী ‘V’ আকৃতি ধারণ করে। অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ ইংরাজী ‘V’ আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলে।

বৈশিষ্ট্য –
- আর্দ্র জলবায়ুর পার্বত্য অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে।
- পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্মক্ষয়ের পরিমাণ বেশি হয়।
- গিরিখাত V আকৃতির হয়।
উদাহরণ – সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর গতিপথে অসংখ্য গিরিপথ লক্ষ্য করা যায়। চিনের ইয়াংসি-কিয়াং নদীর ইচাং পৃথিবীর বৃহত্তম গিরিখাত।
কীভাবে উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?
নদীর উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ –
নদীর উচ্চগতিতে ইংরেজি ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণ হল –
- নদীর উচ্চগতিতে ভূমির ঢাল বেশি হওয়ায় নদী প্রবল গতিবেগ সম্পন্ন হয় এবং নদী শুধু নীচের দিকে ক্ষয় করে, এর ফলে উৎসমুখ থেকে বেশ কিছুদূর পর্যন্ত নদী উপত্যকার আকৃতি সাধারণত ইংরেজি ‘।’ -এর মতো হয়।
- নদী উপত্যকার পার্শ্বদেশ বৃষ্টির জল, আবহবিকার বা ধসের ফলে ক্ষয় পেতে থাকলে উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার আকৃতি সংকীর্ণ ‘V’ -এর মতো হয়।
- নদীর অন্যান্য গতিতে নদী উপত্যকা নীচের দিকে ক্ষয়প্রাপ্ত হয় না বললেই চলে, পরিবর্তে নদী উপত্যকা পাশের দিকে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে নদী উপত্যকার আকৃতি ক্রমশ সংকীর্ণ ‘V’ -এর পরিবর্তে প্রশস্ত ‘V’ -এর মতো হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “‘V’ আকৃতির উপত্যকা ও গিরিখাত কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে উচ্চগতিতে ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment