মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মরু অঞ্চলের সম্প্রসারণ
মরু অঞ্চলের সম্প্রসারণ

মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?

অথবা, মরুভূমির প্রসার রোধ করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত?

মরু অঞ্চলের সম্প্রসারণ রোধে থর ও সাহারা মরুভূমিতে গৃহীত ব্যবস্থাসমূহ –

কুক ও ওয়ারেন (1973) -এর মতে, পৃথিবীর ভূমিভাগের প্রায় 36% স্থান (ভিন্ন মতে 40-41%) হল মরু, মরু প্রায় ও শুষ্ক সাভানা অঞ্চলের অন্তর্গত। এই মরুভূমির \( \frac13 \) থেকে \( \frac14 \) অংশ বালি দ্বারা আবৃত। পরিবেশের ওপর মানুষের যথেচ্ছ অত্যাচারের কারণে এর প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। বিস্তীর্ণ অঞ্চলকে মরুভূমি গ্রাস করছে এবং এই মরুকরণ মানবসভ্যতার কাছে এক অশনি সংকেত। জীববৈচিত্র্য রক্ষা তথা নিজেদের তাগিদে এর সম্প্রসারণ বন্ধ করতে হবে। 1980 খ্রিস্টাব্দের পর থেকে মরু সম্প্রসারণ রোধে যে সকল পদক্ষেপ গৃহীত হয়েছে, সেগুলি হল –

  • রাজস্থানের থর মরুভূমির চলমান বালিয়াড়ির তলদেশ থেকে 1 মিটার গভীরে প্রচুর আর্দ্রতা থাকে যা বনসৃজনের পক্ষে অনুকূল। Central Arid Zone Research Institute (CAZRI) -এর আবিষ্কৃত প্রযুক্তির মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলে বনসৃজন করেছে।
  • থর মরুভূমির ইন্দিরা গান্ধি খাল প্রকল্পের সেচ সেবিত এলাকায় বাবলাজাতীয় গাছ লাগিয়ে বালিয়াড়ির চলনকে অনেকটাই আয়ত্তে আনা গেছে।
  • বিজ্ঞানভিত্তিক শুষ্ক কৃষি ব্যবস্থার প্রচলন হয়েছে।
  • পশুচারণকে এই সব অঞ্চলে ন্যূনতম করা হয়েছে।
  • মরুভূমি সংলগ্ন অঞ্চলের মৃত্তিকার উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। যেমন –
    • শস্যাবর্তন
    • শস্য কেটে নেওয়ার পর মাটিতে 30-40 সেমি যে অংশ থাকে তা পরে পচে গিয়ে জৈব সারের জোগান দেয়, যাতে মৃত্তিকা ক্ষয় 50% কমে এবং কৃষি উৎপাদন 11% বৃদ্ধি পায়।
  • দক্ষিণ-পশ্চিম মিশরে তোসকা (Toshka) প্রকল্পের সাহায্যে 955 মিলিয়ন হেক্টর জমিকে মরুভূমি থেকে উদ্ধার করে কৃষিক্ষেত্রে পরিণত করা হয়েছে।
  • পশ্চিম সাহারায় পৃথিবীর বৃহত্তম পাম্পিং স্টেশন তৈরি হয়েছে। 14.5 মিলিয়ন কিউবিক মিটার জল প্রত্যহ নাসের হ্রদ থেকে নিয়ে বিস্তীর্ণ অঞ্চলে সেচ করে কৃষিক্ষেত্রে পরিণত করা হয়েছে।
  • থর মরুভূমির প্রান্তদেশের বিভিন্ন অংশে এবং সাহারা মরুভূমির সম্পূর্ণ উত্তর ও দক্ষিণ অংশে গাছ লাগিয়ে সবুজায়ন (Green Wall) ঘটানো হয়েছে। এইভাবে –
    • যেখানে বালির গভীরতা কম সেখানে মুনজা জাতীয় উদ্ভিদ রোপণ করা হয়েছে। যারা অল্প সময়ের মধ্যেই নিরবচ্ছিন্ন উদ্ভিদ প্রাচীর সৃষ্টি করেছে।
    • এর বাইরের দিকে Juli Nora, Teco-mella, Lyme grass, Sea couch grass, Marram grass, Jatropha Acacia Tortilis, Jajoba, Marine eel grass, Pickle-weed এবং লবণপ্রিয় উদ্ভিদ, যেমন – Salicornia উদ্ভিদ লাগানো হয়েছে।
    • বালিয়াড়ির পৃষ্ঠদেশে দাবার ছকের অনুকরণে ছোটো ছোটো এলাকায় নিবিড় পদ্ধতিতে জঙ্গল সৃষ্টি করা হয়েছে।
  • উদ্ভিদ সমূহের দ্বারা আশ্রয় বলয় (Shelter Belt) এবং বায়ুভাঙন (Wind Break) নির্মাণের মাধ্যমে জলবায়ুর উন্নতি ঘটিয়ে বসতি ও উৎপাদনশীলতা বৃদ্ধি ঘটানো হয়েছে।
  • সাহারার দক্ষিণ অংশে, পশ্চিমে সেনেগাল থেকে পূর্বে জিবোটি (Djibouti) পর্যন্ত 11টি দেশের ওপর দিয়ে প্রায় 8000 কিমি লম্বা ও 15 কিমি চওড়া জায়গায় গাছ লাগানো হয়েছে।
  • নাইজেরিয়াতে Arid Zone Afforestation Project (AZAP) মরুকরণ রোধ, বনসৃজন ও অন্যান্য কাজ করে চলেছে।
  • রাজস্থানে থর মরুভূমিতে রাজস্থান খাল প্রকল্প মরুকরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • তৃণভূমির উন্নতি ঘটাতে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। যথা –
    • লানা, খেজুর, বুডি বাবলার পরিমাণের বৃদ্ধি
    • তেল উৎপাদনের জন্য সাইট্রাসাস, ল্যানাটাস কোলোসিনথেসিস এবং ঔষধ প্রস্তুতে আলএম, অর্নিবিয়া উৎপাদনে উৎসাহ প্রদান।
  • ভূপৃষ্ঠস্থ জলের বিজ্ঞানসম্মত পরিচর্যা ও ব্যবহার –
    • সমোন্নতি বরাবর নালা খনন-পশ্চিম রাজস্থানে 5-6 মিটার দূরত্বে ছোটো ছোটো নালা নির্মাণ করে মৃত্তিকা তৃণের গুণগত ও পরিমাণগত উন্নতি সম্ভব হয়েছে।
    • চেকড্যাম তৈরি।
    • নদী সংস্কার।
    • পশুচারণ ব্যবস্থার উন্নতি ঘটানো হয়েছে।
    • পুনঃবনসৃজন প্রকল্প।
    • Woodlot plantion প্রভৃতি পদ্ধতি গৃহীত হয়েছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?” নিয়ে আলোচনা করেছি। এই “মরু অঞ্চলের সম্প্রসারণ রোধের জন্য থর ও সাহারা মরুভূমিতে কোন্ কোন্ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – বায়ুর বিভিন্ন কাজ ও তাদের দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাইক্রোপ্রোপাগেশনের তাৎপর্য ও উদাহরণ দাও।

অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির পর্যায়

অষ্টম শ্রেণী বাংলা – বনভোজনের ব্যাপার – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর