এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “A, B ও C মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (Z – 2), Z, (Z + 1)। B একটি নিষ্ক্রিয় গ্যাস। 1. A ও C কোন্ শ্রেণিতে অবস্থিত? 2. কোনটি ধাতু? 3. A ও C দ্বারা গঠিত যৌগের প্রকৃতি ও সংকেত লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

A, B ও C মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (Z – 2), Z, (Z + 1)। B একটি নিষ্ক্রিয় গ্যাস। 1. A ও C কোন্ শ্রেণিতে অবস্থিত? 2. কোনটি ধাতু? 3. A ও C দ্বারা গঠিত যৌগের প্রকৃতি ও সংকেত লেখো।
B মৌলটির পরমাণু ক্রমাঙ্ক Z। B একটি নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ মৌলটির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন উপস্থিত।
সুতরাং, B মৌলটি দীর্ঘ পর্যায়-সারণিতে 18নং শ্রেণিতে অবস্থিত।
- A মৌলের পরমাণু ক্রমাঙ্ক (Z – 2) হওয়ায় মৌলটির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে = (82)টি = 6টি। সুতরাং, A মৌলটি দীর্ঘ পর্যায়-সারণিতে (10 + 6) = 16 নং শ্রেণিতে অবস্থিত। C মৌলের পরমাণু ক্রমাঙ্ক (Z + 1) হওয়ায় মৌলটির পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন আছে = 1টি। সুতরাং, C মৌলটি দীর্ঘ পর্যায়-সারণিতে 1 নং শ্রেণিতে অবস্থিত।
- C মৌলটি একটি ক্ষার ধাতু।
- C মৌলটির যোজ্যতা 1 এবং A মৌলটির যোজ্যতা = (8 – 6) = 2। A ও C দ্বারা গঠিত যৌগটি তড়িৎযোজী যৌগ এবং এটির সংকেত C2A।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “A, B ও C মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে (Z – 2), Z, (Z + 1)। B একটি নিষ্ক্রিয় গ্যাস। 1. A ও C কোন্ শ্রেণিতে অবস্থিত? 2. কোনটি ধাতু? 3. A ও C দ্বারা গঠিত যৌগের প্রকৃতি ও সংকেত লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment