এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় এবং সমযোজী বন্ধনের মধ্যে তুলনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় এবং সমযোজী বন্ধনের মধ্যে তুলনা করো।
আয়নীয় এবং সমযোজী বন্ধনের তুলনা –
| আয়নীয় বন্ধন | সমযোজী বন্ধন |
| তড়িৎ-ধনাত্মক মৌলের ইলেকট্রন বর্জন এবং তড়িৎ-ঋণাত্মক মৌলের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়। | দুটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে সমান সংখ্যক ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করলে সেই ইলেকট্রন জোড় পরমাণু দুটির নিউক্লিয়াস দ্বারা সমভাবে ব্যবহৃত হয়ে সমযোজী বন্ধন গঠিত হয়। |
| ভিন্ন মৌলের পরমাণু দ্বারা আয়নীয় বন্ধন গঠিত হয়। | একই বা ভিন্ন মৌলের পরমাণু দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। |
| ভিন্ন মৌলের পরমাণুগুলির তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হলে আয়নীয় বন্ধন গঠিত হয়। | একই বা ভিন্ন মৌলের তড়িৎ-ঋণাত্মকতা সমান বা প্রায় সমান হলে সমযোজী বন্ধন গঠিত হয়। |
| দুই বিপরীত তড়িৎধর্মী আয়নের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা আয়নীয় বন্ধন গঠিত হয়। | সৃষ্ট ইলেকট্রন জোড়, দুটি পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয় ও সমভাবে ব্যবহৃত হয়ে সমযোজী বন্ধন গঠিত হয়। |
| আয়নীয় বন্ধন অদৃঢ়, দিকহীন এবং সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে না। | সমযোজী বন্ধন দৃঢ়, দিকযুক্ত এবং সমাবয়বতা ধর্ম প্রদর্শন করে। |
| স্থির তাড়িতিক আকর্ষণ বলকে অতিক্রম করে আয়নগুলি সঞ্চরণশীল হয় বলে আয়নীয় বন্ধন দুর্বল প্রকৃতির। | ইলেকট্রন জোড় সহজে পৃথক হয় না, এজন্য সমযোজী বন্ধন শক্তিশালী হয়। |
| আয়নীয় বন্ধন ধ্রুবীয় প্রকৃতির। | পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য শূন্য বা খুব কম হলে সমযোজী বন্ধন অধ্রুবীয় প্রকৃতির হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় এবং সমযোজী বন্ধনের মধ্যে তুলনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment