এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণের সময় গলিত বা দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের দ্রবণে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন থাকলে দ্রবণটি তড়িৎ প্রসম হয় কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তড়িৎবিশ্লেষণের সময় গলিত বা দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের দ্রবণে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন থাকলে দ্রবণটি তড়িৎ প্রসম হয় কী?
গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎবিশ্লেষ্য পদার্থটি বিয়োজিত হয়ে বিপরীত তড়িৎধর্মী ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। দ্রবণে উপস্থিত ক্যাটায়নের ও অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান না হলেও ক্যাটায়নগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ ও অ্যানায়নগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান হয়।
যেমন – Al₂(SO₄)₃ -এর তড়িৎবিশ্লেষণ করলে 2টি Al³⁺ ক্যাটায়ন এবং 3টি SO₄²⁻ অ্যানায়ন উৎপন্ন হয়। কিন্তু ক্যাটায়নের মোট ধনাত্মক আধান = 2 × (+3) = +6 এবং অ্যানায়নের মোট ঋণাত্মক আধান = 3 × (-2) = -6। অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট আধান সমান। আবার তড়িৎবিশ্লেষণ চলাকালীন একক সময়ে ক্যাথোডে গৃহীত ইলেকট্রন সংখ্যা, অ্যানোডে বর্জিত ইলেকট্রন সংখ্যার সমান হয়। ফলে দ্রবণটি তড়িৎ প্রসম হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “তড়িৎবিশ্লেষণের সময় গলিত বা দ্রবীভূত তড়িৎবিশ্লেষ্যের দ্রবণে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন থাকলে দ্রবণটি তড়িৎ প্রসম হয় কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment