এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌল কাদের বলে? আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌলের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌল কাদের বলে?
আদর্শ মৌল – যেসব মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ ছাড়া অন্য সব কক্ষ সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আদর্শ মৌল বলে। দীর্ঘ পর্যায়-সারণির 1, 2 এবং 13-17 শ্রেণিতে অবস্থিত মৌলগুলি হল আদর্শ মৌল। আদর্শ মৌলগুলি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আদর্শ মৌলগুলিকে প্রতিনিধি মৌল বা বিশিষ্ট মৌলও বলা হয়ে থাকে।
সন্ধিগত মৌল – একাধিক যোজ্যতাসহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী (রঙিন, জটিল যৌগ গঠন করে) মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। যেমন – কপার (Cu), নিকেল (Ni) সন্ধিগত মৌল।
আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌলের মধ্যে পার্থক্য লেখো।
আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌলের মধ্যে পার্থক্য –
| আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল | সন্ধিগত মৌল |
| আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 1-2 নং শ্রেণি এবং 13-17 নং শ্রেণির মৌল গুলিকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলে। | আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 3-12 নং শ্রেণির মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। |
| বেশিরভাগ প্রতিনিধি মৌলে একটি যোজ্যতা দেখা যায়। | সন্ধিগত মৌলগুলির একাধিক যোজ্যতা দেখা যায়। |
| আদর্শ মৌল দ্বারা গঠিত যৌগগুলি সাধারণত বর্ণহীন হয়। | সন্ধিগত মৌল দ্বারা গঠিত যৌগগুলির বেশিরভাগই রঙিন হয়। |
| প্রতিনিধি মৌলগুলি ধাতু, অধাতু বা ধাতুকল্প তিন ধরনেরই হয়। | সন্ধিগত মৌলগুলি কেবলমাত্র ধাতু হয়। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌল কাদের বলে? আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল ও সন্ধিগত মৌলের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment