এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।
বঙ্গীয় জাতীয় জাগরণ ও সাংবাদিকতার ইতিহাসে ‘বঙ্গদর্শন’ একটি উল্লেখযোগ্য নাম।
- প্রকাশ – 1872 খ্রিস্টাব্দে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় মাসিকপত্র ‘বঙ্গদর্শন’।
- বিষয়বস্তু – পত্রিকার প্রথম সংখ্যা থেকেই এতে ইতিহাস, প্রত্নতত্ত্ব, সংগীত, সাহিত্য-সমালোচনা, বাঙালির শক্তিসাধনা, কৃষক সমস্যা, হিন্দু-মুসলিম সমস্যা প্রভৃতি বিষয়ের উপর রচনা প্রকাশিত হতে থাকে।
- ঐতিহাসিক গুরুত্ব – ইতিহাসের উপাদান হিসেবে ‘বঙ্গদর্শন’ বাঙালির মন ও মননকে স্বদেশি চেতনায় উদ্বুদ্ধ করেছিল। বঙ্গদর্শনে প্রকাশিত ‘বন্দোমাতরম’ সঙ্গীত পরবর্তীকালে বিপ্লবীদের অভিমন্ত্রে পরিণত হয়। বঙ্গদর্শনে প্রকাশিত ‘সাম্য’-সহ একাধিক প্রবন্ধ ও উপন্যাস বাঙালির মননে সমাজতান্ত্রিক ভাবধারা ও জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটায়। এর মধ্য দিয়েই নব্য শিক্ষিত বাঙালি সমাজের সঙ্গে আপামর বাঙালি সমাজের সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠেছিল।
- মন্তব্য – বঙ্গসমাজের কাছে বঙ্গদর্শন ছিল প্রাণের টান। স্বয়ং রবীন্দ্রনাথের পরিভাষায়-‘বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুঠ করিয়া লইল।’
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্রের ভূমিকা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন