আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ট অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।

আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।

গান্ধি পরিচালিত আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের স্বার্থরক্ষার ব্যাপারটি কর্মসূচিভুক্ত হওয়ায় ভারতীয় কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে শামিল হয়।

আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের সর্ব ভারতীয় অংশগ্রহণ

আইন অমান্য আন্দোলনে উত্তর প্রদেশের কৃষক সমাজ –

আইন অমান্য আন্দোলন সূত্রে 1931 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে কৃষক বিদ্রোহ এক জঙ্গিরূপ ধারণ করে। কৃষকরা এখানে সরকারি খাজনা বন্ধের হুমকি দেয়। রায়বেরিলি, আগ্রা, বারাবাঁকি, লক্ষ্ণৌ, প্রতাপগড় সহ যুক্তপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে কৃষক অভ্যুত্থান ঘটে।

আইন অমান্য আন্দোলনে বিহারের কৃষক সমাজ –

আইন অমান্য আন্দোলনের প্রভাবে স্বামী সহজানন্দ সরস্বতী বিহারে কৃষক স্বার্থরক্ষায় গড়ে তোলে ‘বিহার কিষান সভা’। বিহারে কৃষক আন্দোলন মূলত অহিংস পথে চললেও মুঙ্গের ও মুজাঃ ফরপুর থানা আক্রমণের মতো সহিংস ঘটনাও ঘটে। ইতিহাসের এই পর্বে ‘বকাস্ত’ আন্দোলন কৃষক আন্দোলনের ইতিহাসে নতুন মাত্রা সংযোজিত করে।

আইন অমান্য আন্দোলনে বাংলার কৃষক সমাজ –

জমিদার, জোতদারদের বিরুদ্ধে মেদিনীপুর জেলার কাঁথি ও মহিষাদলে কৃষকরা গণআন্দোলনে অংশ নেয়। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, শ্রীহট্ট, নোয়াখালি, কুমিল্লা প্রভৃতি স্থানেও বাজার লুট ও খাজনা বন্ধের মতো হিংসাত্মক কৃষক আন্দোলন সংগঠিত হয়।

আইন অমান্য আন্দোলনে গুজরাটের কৃষক সমাজ –

গুজরাটের সুরাট, বারদৌলি প্রভৃতি অঞ্চলের কৃষকরা সত্যাগ্রহ আন্দোলন চালিয়ে যায়। পুলিশের অত্যাচার সত্ত্বেও বহু স্থানের কৃষকরা অন্তত 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত খাজনা দেওয়া বন্ধ রাখে।

আইন অমান্য আন্দোলনে অন্ধ্রপ্রদেশের কৃষক সমাজ –

ইতিহাসের এই পর্বে এন. জি. রঙ্গ অন্ধ্রপ্রদেশে গড়ে তোলেন ‘রায়ত সভা’। অধ্যাপক সুমিত সরকারের মতে, রঙ্গের নেতৃত্বে কৃষক আন্দোলন সমগ্র দক্ষিণ ভারতে প্রসারিত হয়।

আইন অমান্য আন্দোলনে পাঞ্জাবের কৃষক সমাজ –

আইন-অমান্য আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে পাঞ্জাবের অমৃতসর, হুশিয়ারপুর, জলন্ধর প্রভৃতি জেলায় সক্রিয় কৃষক আন্দোলন গড়ে ওঠে। কৃষকরা সেচ কর বৃদ্ধির প্রতিবাদ জানায় এবং খাজনার হার পুনর্বিন্যাসের দাবি তোলে।

আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের মন্তব্য –

আইন অমান্য আন্দোলন সূত্রে প্রকৃতিগত ভাবে কৃষক আন্দোলন আরও তীব্র রূপ পায়। জাতীয় কংগ্রেস এই সমস্ত কৃষক আন্দোলনকে কখনও সমর্থন করেছে, আবার, কখনও করেনি। তৎসত্ত্বেও ইতিহাসের এই পর্বে ‘কংগ্রেস সোশ্যালিস্ট দল’, ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি’, ‘কমিউনিস্ট পার্টি’ প্রভৃতির সমন্বয়ে এক সংগঠিত কৃষক আন্দোলন আছড়ে পড়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুকে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “আইন অমান্য আন্দোলনে কৃষক সমাজের অংশগ্রহণ সম্পর্কে লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় “বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর