মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—“বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি উল্লেখ করো। বায়ুদূষণ রোধে ব্যবহৃত যন্ত্রগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি উল্লেখ করো। বায়ুদূষণ রোধে ব্যবহৃত যন্ত্রগুলি উল্লেখ করো।

বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি

বায়ুদূষণ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতিগুলি নিচে আলোচনা করা হলো –

  • উন্নত অটোমোবাইল যন্ত্রের ব্যবহার – উন্নত অটোমোবাইল যন্ত্র ব্যবহার করতে হবে। সেই যন্ত্রে জ্বালানির সম্পূর্ণ দহন ব্যবস্থা থাকবে এবং তা থেকে বিষাক্ত যৌগগুলি পরিবেশে মুক্ত হবে না। এই যন্ত্রে স্মগ-প্রতিরোধী যন্ত্রাংশ লাগানো থাকবে।
  • পরিবেশবান্ধব জ্বালানি – জ্বালানি হিসেবে সিসাবিহীন পেট্রোল, সালফারবিহীন ডিজেল এবং CNG বস্তু ব্যবহার করতে হবে।
  • বৃক্ষরোপণ – বেশি করে গাছপালা লাগাতে হবে, যাতে পরিবেশের দূষিত CO₂ গাছপালা দ্বারা ব্যবহৃত হয়ে বেশি পরিমাণে O₂ পরিবেশে মুক্ত হতে পারে।
  • শিল্প কারখানার স্থান নির্বাচন – বসতি এলাকা থেকে দূরে শিল্পস্থাপন করতে হবে।
  • বিকল্প শক্তির ব্যবহার – জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পরিবর্তে শক্তির বিকল্প উৎস ব্যবহার করতে হবে, যেমন—সৌরশক্তি, জলশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি।

বায়ুদূষণ রোধে ব্যবহৃত যন্ত্রসমূহ

বায়ুদূষণ রোধের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্রসমূহ হল –

  • ক্যাটালাইটিক কনভার্টার – যানবাহনের পরিত্যক্ত ক্ষতিকারক ধোঁয়াকে বায়ুতে মিশতে বাধা দেয়।
  • ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর – যা বায়ু থেকে ধুলো ও ধোঁয়া অপসারণ করে।
  • স্ক্রাবার – বায়ুতে জলসিঞ্চন করে বায়ুর অ্যামোনিয়া ও SO₂ ইত্যাদি গ্যাস অপসারণ করে।
  • সাইক্লোন সেপারেটর – দূষিত বায়ু থেকে কণাজাতীয় দূষককে অপসারণ করে।
  • ফিলটার – বায়ুতে ক্ষতিকারক গ্যাসের মিশ্রণ বন্ধ করে।

আরও পড়ুন – বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন—”বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি উল্লেখ করো। বায়ুদূষণ রোধে ব্যবহৃত যন্ত্রগুলি উল্লেখ করো।”—নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় ‘পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ’-এর ‘পরিবেশদূষণ’ অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি পরিবেশের ওপর কী কী প্রভাব বিস্তার করে তা সংক্ষেপে লেখো।

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali

পৃথিবীতে গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং গ্রিনহাউস গ্যাসগুলি কমানোর উপায়গুলি উল্লেখ করো।

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাধ্যমিক জীবনবিজ্ঞান – বায়ুদূষণের নিয়ন্ত্রণ পদ্ধতি ও ব্যবহৃত যন্ত্রসমূহ

বিভিন্ন বায়ুদূষকের ক্ষতিকর প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

অ্যাসিড বৃষ্টির প্রভাব – মাধ্যমিক জীবনবিজ্ঞান | Effects of Acid Rain in Bengali

গ্রিনহাউস গ্যাসগুলির ক্ষতিকর প্রভাব এবং কমানোর উপায় | মাধ্যমিক জীবনবিজ্ঞান

SPM কী? SPM-এর প্রকৃতি, উৎস এবং ক্ষতিকর প্রভাব