এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আজাদ কাশ্মীর বলতে কী বোঝো?
1947 খ্রিস্টাব্দের অক্টোবরে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমন করলে কাশ্মীরের তদানীন্তন মহারাজা হরি সিং আত্মরক্ষার্থে ভারতরাষ্ট্রে যোগদান করেন। এরপরই সামরিক অভিযান চালিয়ে ভারত কাশ্মীরের দুই-তৃতীয়াংশ শত্রু মুক্ত করে এবং জাতিপুঞ্জের হস্তক্ষেপে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি রেখা বরাবর কাশ্মীর দ্বিখন্ডিত হয়ে যায় এবং পাক-অধিকৃত কাশ্মীরে ‘আজাদ কাশ্মীর’ নামে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়।
কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?
ভারতের স্বাধীনতা আইন পাশ হওয়ার পর দেশীয় রাজ্য কাশ্মীর তার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিল। কিন্তু 1947 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং আত্মরক্ষার্থে, ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। এরপরই সামরিক অভিযান চালিয়ে ভারত কাশ্মীরের দুই-তৃতীয়াংশ শত্রু মুক্ত করে ও যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি রেখা বরাবর কাশ্মীর দ্বিখন্ডিত হয়ে যায় এবং পাক-অধিকৃত কাশ্মীরে ‘আজাদ কাশ্মীর’ নামে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়। এইভাবে যে সমস্যার সৃষ্টি হয় তা ‘কাশ্মীর সমস্যা’ নামে পরিচিত।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?” নিয়ে আলোচনা করেছি। এই “আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায় “উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment