এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H₂SO₄, P₂O₅ বা অনার্দ্র CaCl₂ ব্যবহার করা হয় না কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H₂SO₄, P₂O₅ বা অনার্দ্র CaCl₂ ব্যবহার করা হয় না কেন?
অথবা, গাঢ় H₂SO₄ দ্বারা এবং P₂O₅ দ্বারা NH₃ -কে শুষ্ক করা যায় না কেন, রাসায়নিক বিক্রিয়াসহ লেখো।
অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H₂SO₄, P₂O₅ বা অনার্দ্র CaCl₂ ব্যবহার করা হয় না। কারণ অ্যামোনিয়া ক্ষারীয় পদার্থ। তাই অ্যামোনিয়া গাঢ় H₂SO₄ -এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে আম্লিক P₂O₅ -এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে।
2NH₃ + H₂SO₄ → (NH₄)₂SO₄
6NH₃ + P₂O₅ + 3H₂O → 2(NH₄)₃PO₄
অনার্দ্র CaCl₂ অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যুক্ত যৌগ উৎপন্ন করে।
CaCl₂ + 8NH₃ → CaCl₂·8NH₃
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় H₂SO₄, P₂O₅ বা অনার্দ্র CaCl₂ ব্যবহার করা হয় না কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment