উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন ও পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে? উভচর প্রাণীর হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে বিস্তারিত আলোচনা করব।

এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে? উভয়চর প্রাণীর হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো।

উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে?

উভচর প্রাণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ এবং একটি নিলয়ে বিভক্ত, যার ফলে বিশুদ্ধ রক্ত ও দূষিত রক্ত পরস্পর খুব সামান্য হলেও মিশে যায়। অন্যদিকে, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ এবং দুটি নিলয়ে বিভক্ত, যার ফলে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত কোনোভাবেই মিশ্রিত হতে পারে না।

অর্থাৎ, বিবর্তনের ধারা অনুযায়ী দৈহিক গঠনে জটিলতা বৃদ্ধি পাওয়ায় হৃৎপিণ্ডের গঠনেও জটিলতা বৃদ্ধি পায়। সরল থেকে জটিল জীব সৃষ্টির এই ধারাই বিবর্তন বা অভিব্যক্তিকে স্পষ্টভাবে সমর্থন করে।

উভচর প্রাণীর হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য

বৈশিষ্ট্যের ভিত্তিউভচর প্রাণীর হৃৎপিণ্ডস্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড
প্রকোষ্ঠ সংখ্যাউভচর প্রাণীর হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠবিশিষ্ট, অর্থাৎ দুটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে গঠিত।স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠবিশিষ্ট, অর্থাৎ দুটি অলিন্দ এবং দুটি নিলয় নিয়ে গঠিত।
অতিরিক্ত প্রকোষ্ঠউভচর প্রাণীর হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস (Conus arteriosus), সাইনাস ভেনোসাস (Sinus venosus) নামক অতিরিক্ত প্রকোষ্ঠগুলি উপস্থিত থাকে।স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে সাইনাস ভেনোসাস, কোনাস আর্টারিওসাস ইত্যাদি অতিরিক্ত প্রকোষ্ঠগুলি উপস্থিত থাকে না।
রক্তের মিশ্রণএদের হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত সামান্য পরিমাণে মিশ্রিত হয়।এদের হৃৎপিণ্ডে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত কখনোই মিশ্রিত হয় না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উভচর ও স্তন্যপায়ী হৃৎপিণ্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে? উভচর প্রাণীর হৃৎপিণ্ড এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” -এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান সংক্রান্ত কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্যগুলি লেখো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও।

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ক্যাকটাস, রুইমাছ এবং পায়রার অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য

নিষ্ক্রিয় অঙ্গ কী? মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ঘোড়ার বিবর্তনের রেখাচিত্র ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য

ল্যামার্ক ও ডারউইন কী জন্য বিখ্যাত? ল্যামার্কবাদ ও ডারউইনবাদের পার্থক্য