এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এর বৈশিষ্ট লিখো?
অশ্বক্ষুরাকৃতি হ্রদ – মূলনদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থিত ঘোড়ার ক্ষুরের মতো দেখতে হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
উৎপত্তি – নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হওয়ার সময় ক্ষয়কার্যের ফলে দুটি বাঁক খুব কাছাকাছি চলে আসে এবং একসময় বাঁক দুটি মিলে যায়। বাঁকের একটি অংশ তখন মূলনদী থেকে আলাদা হয়ে ঘোড়ার ক্ষুরের মতো অবস্থান করে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে।
অশ্বক্ষুরাকৃতি হ্রদের বৈশিষ্ট্য –
- মধ্য ও নিম্ন গতিতে দেখা যায়।
- ঘোড়ার খুরের মতো দেখতে।
- মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে।
কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?
অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি –
নদীর মধ্যগতি ও নিম্নগিতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়।
- নদীর নিম্নগতিতে নদীখাতে পলি সঞ্চয়ের ফলে চরের সৃষ্টি হয় এবং নদী আঁকাবাঁকা পথে এগিয়ে চলে।
- নদী বেশি বেঁকে গেলে, অনেক সময় স্রোতের বেগে নদীবাঁকের একটি অংশ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি করে। এ ছাড়া
- নিম্নগতিতে নদীর বাঁক অতিরিক্ত বৃদ্ধি পেলে পাশাপাশি দুটি নদীবাঁক জুড়ে গিয়েও ‘অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়” নিয়ে আলোচনা করেছি। এই “অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে এর বৈশিষ্ট লিখো? কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ – নদীর বিভিন্ন কাজ ও তাদের সংশ্লিষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





মন্তব্য করুন