এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে?
অক্সিন – উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের অগ্রভাগের ভাজক কলায় স্বাভাবিকভাবে উৎপন্ন বা কৃত্রিমভাবে প্রস্তুত যে জৈব-রাসায়নিক(ইনডোল বর্গযুক্ত পদার্থ অত্যন্ত অল্প মাত্রায় উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাকে অক্সিন বলে।
জিব্বেরেলিন – উদ্ভিদের পরিণত বীজপত্রে উৎপন্ন যে জৈব অ্যাসিড গুচ্ছ উদ্ভিদের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদগম সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলে।
অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।
অথবা, অক্সিন এবং জিব্বেরেলিনের মধ্যে পার্থক্য লেখো।
অক্সিন এবং জিব্বেরেলিনের মধ্যে পার্থক্য –
| অক্সিন | জিব্বেরেলিন |
| অগ্রস্থ ভাজক কলা, মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। | বীজপত্র, পাকা ফল, অঙ্কুরিত চারাগাছ ইত্যাদি থেকে ক্ষরিত হয়। |
| এটি নাইট্রোজেনযুক্ত জৈব আম্লিক উদ্ভিদ হরমোন। | এটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক উদ্ভিদ হরমোন। |
| অক্সিনের প্রবাহ মেরুবর্তী। | জিব্বেরেলিনের প্রবাহ উভমুখী। |
| উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়। | উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়। |
| এটি স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে। | এটি পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি করে। |
| বীজ এবং মুকুলের সুপ্তদশা দূরীকরণে অক্সিনের কোনো ভূমিকা নেই। | বীজ, মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণে জিব্বেরেলিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। |
| অক্সিন হরমোন উদ্ভিদেহে অগ্রস্থ প্রকটতা, ট্রপিক চলন, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। | জিব্বেরেলিন হরমোন বীজের অঙ্কুরোদ্গম, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদিতে সাহায্য করে। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment