অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের পার্থক্য

Souvick

Home » অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।

অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে?

অক্সিন – উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের অগ্রভাগের ভাজক কলায় স্বাভাবিকভাবে উৎপন্ন বা কৃত্রিমভাবে প্রস্তুত যে জৈব-রাসায়নিক(ইনডোল বর্গযুক্ত পদার্থ অত্যন্ত অল্প মাত্রায় উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তাকে অক্সিন বলে।

জিব্বেরেলিন – উদ্ভিদের পরিণত বীজপত্রে উৎপন্ন যে জৈব অ্যাসিড গুচ্ছ উদ্ভিদের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদগম সাহায্য করে তাকে জিব্বেরেলিন বলে।

অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।

অথবা, অক্সিন এবং জিব্বেরেলিনের মধ্যে পার্থক্য লেখো।

অক্সিন এবং জিব্বেরেলিনের মধ্যে পার্থক্য –

অক্সিনজিব্বেরেলিন
অগ্রস্থ ভাজক কলা, মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগ থেকে ক্ষরিত হয়।বীজপত্র, পাকা ফল, অঙ্কুরিত চারাগাছ ইত্যাদি থেকে ক্ষরিত হয়।
এটি নাইট্রোজেনযুক্ত জৈব আম্লিক উদ্ভিদ হরমোন।এটি নাইট্রোজেনবিহীন জৈব আম্লিক উদ্ভিদ হরমোন।
অক্সিনের প্রবাহ মেরুবর্তী।জিব্বেরেলিনের প্রবাহ উভমুখী।
উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়।উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণ ঘটায়।
এটি স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে।এটি পুরুষ ফুলের সংখ্যা বৃদ্ধি করে।
বীজ এবং মুকুলের সুপ্তদশা দূরীকরণে অক্সিনের কোনো ভূমিকা নেই।বীজ, মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুরণে জিব্বেরেলিন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
অক্সিন হরমোন উদ্ভিদেহে অগ্রস্থ প্রকটতা, ট্রপিক চলন, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি নিয়ন্ত্রণ করে।জিব্বেরেলিন হরমোন বীজের অঙ্কুরোদ্গম, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদিতে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অক্সিন ও জিব্বেরেলিন কাকে বলে? অক্সিন ও জিব্বেরেলিনের একটি করে উৎসগত এবং দুটি করে কার্যগত পার্থক্য নির্দেশ করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ