এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় ব্যাসার্ধের উপর প্রভাবকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় ব্যাসার্ধের উপর প্রভাবকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো।
ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধির সঙ্গে ক্যাটায়নের ব্যাসার্ধ বা আকার হ্রাস –
ক্যাটায়নের চার্জ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্যাটায়নের ব্যাসার্ধ হ্রাস পায়। কারণ ক্যাটায়নের নিউক্লিয়াসে ধনাত্মক আধান যুক্ত প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকলেও উচ্চ চার্জযুক্ত ক্যাটায়নে ইলেকট্রনের সংখ্যা আরও কমে যায়। ফলে উচ্চ চার্জযুক্ত ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা আরও তীব্রতরভাবে আকর্ষিত হয়।
উদাহরণ – Fe আয়নের ব্যাসার্ধ 0.75Å কিন্তু Fe3+ আয়নের ব্যাসার্ধ 0.60Å, Cu (0.96Å) > Cu2+ (0.72Å), Co2+ (0.82Å) > Co3+ (0.64Å)
ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধিতে অ্যানায়নের ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি –
নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধিতে অ্যানায়নের আকার বৃদ্ধির কারণ অ্যানায়নে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেলেও প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে। ফলে অ্যানায়নে নেগেটিভ চার্জ বেশি হওয়ায় ইলেকট্রন প্রতি নিউক্লিও চার্জের প্রভাব হ্রাস পায়।
উদাহরণ – O– < O2-
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় ব্যাসার্ধের উপর প্রভাবকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “পর্যায়-সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment