এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কেন?
আয়নীয় যৌগের কেলাসে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট অবস্থানে থেকে তীব্র তাড়িতিক আকর্ষণ বলের দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকের সংস্পর্শে এলে দ্রাবক অণুর ধনাত্মক প্রান্ত আয়নীয় যৌগের অ্যানায়নগুলিকে এবং ঋণাত্মক প্রান্ত যৌগের ক্যাটায়নগুলিকে আকৃষ্ট করে। ফলে তাড়িতিক আকর্ষণ বল হ্রাস পায় এবং যৌগের কেলাস ভেঙে গিয়ে বিপরীত আয়নগুলি তাড়িতিক আকর্ষণ বল থেকে মুক্ত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। এইভাবে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকের অণু দ্বারা পরিবেষ্টিত হয় বলে এরা ধ্রুবীয় দ্রাবকে (যেমন – জল) দ্রাব্য।
কিন্তু অধ্রুবীয় দ্রাবক আয়নীয় যৌগকে আয়নে বিয়োজিত করতে পারে না। এই কারণে আয়নীয় যৌগ অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “আয়নীয় যৌগগুলি জলে বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment