বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কী? বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির পার্থক্য

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কী? উদাহরণ দাও। বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কী? উদাহরণ দাও। বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

বল ও সকেট সন্ধি কী? উদাহরণ দাও।

যে অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার মস্তক অংশটি অন্য অস্থির সকেটের সঙ্গে যুক্ত থাকে এবং অস্থিসন্ধিটি সবদিকে (360°) সঞ্চালিত হতে পারে, তাকে বল ও সকেট সন্ধি বলে।

উদাহরণ – কোমর ও কাঁধের অস্থিসন্ধি।

বল ও সকেট সন্ধি-কোমরের অস্থিসন্ধি

কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কী? উদাহরণ দাও।

যে অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধবৃত্তাকার অংশের সঙ্গে কবজার ন্যায় যুক্ত থাকে তাকে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট বলে। এই প্রকার অস্থিসন্ধি সর্বদা একমুখী হয় অর্থাৎ অস্থিগুলিকে একটি নির্দিষ্ট অভিমুখে (180°) সঞ্চালিত করতে সাহায্য করে কিন্তু বিপরীতমুখী সঞ্চালন করতে দেয় না।

উদাহরণ – হাঁটু, কনুই সন্ধি।

কবজা সন্ধি

বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির মধ্যে পার্থক্য লেখো।

বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির মধ্যে পার্থক্য –

বিষয়বল ও সকেট সন্ধিকবজা সন্ধি
সন্ধির গঠনঅস্থিসন্ধিতে উপস্থিত একটি অস্থির গোলাকার মস্তক অংশ অন্য অস্থির সকেটের সঙ্গে যুক্ত থাকে।অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অপর অস্থির অর্ধবৃত্তাকার অংশের সঙ্গে যুক্ত থাকে।
সন্ধির অবস্থানফিমার এবং শ্রোণিচক্রের সংযোগস্থলে এই অস্থিসন্ধি উপস্থিত।হাতের কনুই এবং পায়ের হাঁটুতে এই অস্থিসন্ধি উপস্থিত।
সঞ্চালনএই সন্ধিগুলি সংশ্লিষ্ট অঙ্গকে সবদিকে সঞ্চালিত করতে সাহায্য করে।এই সন্ধিগুলি একটি নির্দিষ্ট দিকে সঞ্চালিত করতে সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট কী? উদাহরণ দাও। বল ও সকেট সন্ধি এবং কবজা সন্ধির মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

গ্রিনহাউস প্রভাব কী? বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলির সংক্ষিপ্ত পরিচয়

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। - ব্যাখ্যা করো।

বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো।

বিভিন্ন রকমের বায়ুদূষকগুলি সম্পর্কে লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান (Class 10 Life Science)

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সিঁদুরকৌটো খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে মুখুজ্যে বাড়িতে যে কাণ্ডটি ঘটেছিল, তা নিজের ভাষায় লেখো।

গোরুর গাড়িতে চেপে যাওয়ার পথে অপু পরিবেশকে কেমনভাবে উপলব্ধি করেছে, আলোচনা করো।

অপু ও দুর্গার প্রথমবার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো।

অপু ও দুর্গা যে বনভোজনের আয়োজন করেছিল, তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

‘অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল।’ – কেন এমন হয়েছিল?