এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো।
ভূমিকা –
উনিশ শতকে বাংলাভাষায় যে সমস্ত পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ‘বামাবোধনী পত্রিকা’। এটি ছিল বাংলার ‘বামা’ অর্থাৎ নারী সমাজের উন্নয়নের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা।
উদ্দেশ্যে –
এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল –
- সামাজিক কুসংস্কার এর বিরোধিতা করা
- নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানে।
- নারীর সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকার ও মর্যাদা আদায়ের যোগ্য করে তোলা
- নারীদের মনের কথা তুলে ধরা।
অবদান বা গুরুত্ব –
- নারী শিক্ষার দাবি – এই পত্রিকার প্রথম সংখ্যায় নারী শিক্ষার দাবি জানানো হয় এবং শিক্ষাদানের বিষয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
- সামাজিক কুসংস্কার দূর করা – এই পত্রিকার মাধ্যমে বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথা ইত্যাদির বিরোধিতা করা হয় এবং সমাজে এর কুফল তুলে ধরা হয়।
- নারী প্রগতির চিন্তা – এই পত্রিকা নারীকে শিক্ষিত, যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য রামমোহন রায়, বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে প্রমুখের চিন্তা ধারা গুরুত্ব সহকারে তুলে ধরে।
- নারী জাতিকে উৎসাহ দান – এই পত্রিকা গুরুত্বসহকারে নারীদের গল্প কবিতা ইত্যাদি প্রকাশ করে তাদের উৎসাহিত করে। এক্ষেত্রে তাদের সাফল্য, কৃতিত্ব, রাজনীতিতে তাদের অংশগ্রহণ ইত্যাদি বিষয়ও গুরুত্বসহকারে আলোচিত হত।
মূল্যায়ন –
এই সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও এই পত্রিকাটি নারী যুক্তিও নারী কল্যাণের ক্ষেত্রে ছিল একটি উজ্জ্বল দীপশিখা। কারণ, এই পত্রিকা ছাড়া সমকালীন আর কোন পত্রিকা এমন উদ্যোগ নেয় নি। তাই শিক্ষা প্রসারে নারী সমাজকে সচেতন করার ক্ষেত্রে এই পত্রিকার অবদান অনস্বীকার্য।
বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য কী ছিল?
বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য ছিল তৎকালীন অন্তঃপুরস্থ মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের ব্যূহ থেকে মুক্তি দান করা।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বামাবোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। বামাবোধিনী পত্রিকাটির উদ্দেশ্য কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment