উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ কী বলতে বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো? নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?

উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ বলতে কী বোঝো?

পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে এসে উনিশ শতকের বাঙালি সমাজে এক যুক্তিবাদী ও মানবতাবাদী আলোড়ন দেখা যায়। এর প্রভাবে সমকালীন ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে যে ব্যাপক, গভীর ও বৈপ্লবিক জাগরণ ঘটে তাকে অনেকে বঙ্গীয় নবজাগরণ বলে আখ্যায়িত করেছেন।

বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?

বাংলার নবজাগরণের ব্যপ্তি ছিল খুবই সীমিত। ঐতিহাসিক ব্ৰমফিল্ড বলেছেন উনিশ শতকের বাংলার নবজাগরণে যাঁরা সামিল হয়েছিলেন তাঁরা আসলে মধ্যবিত্ত ভদ্রলোক, মূলত শহর কলকাতাকেন্দ্রিক। গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল মূলত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত উচ্চবর্ণ ও উচ্চ শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ।

  • ড. অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে আদমশুমারি রিপোর্টে বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ (so called Renaissance) বলে অভিহিত করেছেন। বিনয় ঘোষ মন্তব্য করেছেন এই নবজাগরণ ‘অতিকথা’ (Myth) মাত্র। বাংলার নবজাগরণকে ‘ঐতিহাসিক প্রতারণা’ (Historical Hoax) বলেও তিনি অভিহিত করেছেন। কেমব্রিজ ঐতিহাসিক ড.অনিল শীল এঁদের আন্দোলনকে “এলিটিস্ট আন্দোলন’ বা ‘উচ্চবিত্তের আন্দোলন” নামে অভিহিত করেছেন।
  • এই নবজাগরণ মূলত হিন্দু ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যে সীমাবদ্ধ ছিল। মুসলমান সম্প্রদায় ও নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের উপর এর কোনো প্রভাব পড়েনি।
  • বাংলার নবজাগরণের নেতৃবৃন্দ ব্রিটিশ শাসনের প্রতি ছিলেন অতিমাত্রায় শ্রদ্ধাশীল। তাঁরা মনে করতেন ব্রিটিশ শাসনের দ্বারাই ভারতবাসীর কল্যাণ সম্ভব। ব্রিটিশ সংস্কৃতিতে মোহগ্রস্থ নবজাগরণের নেতৃবৃন্দ ভারতীয় সভ্যতার সমস্ত কিছুতেই দোষ দেখতেন।
  • নবজাগরণের নেতৃবৃন্দ ভূস্বামী শ্রেণীর স্বার্থরক্ষায় অধিক সচেতন ছিলেন, তাঁরা কৃষক বিদ্রোহগুলিকে সমর্থন করেননি। হরিশ্চন্দ্র মুখার্জি ও দীনবন্ধু মিত্র ছাড়া অন্যান্য শিক্ষিত ব্যক্তিরা কৃষকদের সম্পর্কে উদাসীন ছিলেন।

বাংলার নবজাগরণের প্রভাব – তবে, এইসব সীমাবদ্ধতা সত্ত্বেও উনিশ শতকের বাংলার নবজাগরণের গুরুত্ব অপরিসীম। ইটালীয় নবজাগরণের সঙ্গে এর যথেষ্ট পার্থক্য থাকলেও এর ফলে বাংলা তথা ভারতের সমাজ,ধর্ম,শিক্ষা,সাহিত্য,রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছিল যা নবভারতের আবির্ভাবকে ত্বরান্বিত করে ছিল।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ কী বলতে বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?” নিয়ে আলোচনা করেছি। এই “উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণ কী বলতে বোঝো? বঙ্গীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়