এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?
শিশু শিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা –
অষ্টাদশ শতাব্দীর শেষ পাদে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমপাদে বাংলায় মুদ্রণ শিল্পের ব্যাপক প্রসার ঘটে, এর ফলে বাংলার শিশু শিক্ষারও স্বাভাবিক ভাবেই উন্নতি ঘটে।
শিশুশিক্ষার প্রসারে পাঠ্যবই –
শিশু শিক্ষা বিষয়ক বিভিন্ন বই এই ছাপাখানাগুলিতে প্রচুর সংখ্যায় মুদ্রিত হতে থাকে এবং সেই সব বই সহজেই সারা বাংলায় শিশুদের কাছে পৌঁছে যায় এবং বিশিষ্ট পণ্ডিত মানুষেরা নতুন নতুন শিশু বিষয়ক গ্রন্থ রচনা করা শুরু করেন।
শিশুশিক্ষার প্রসারে প্রথম ধাপ –
1815 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনারিরা ‘লিপিধারা’ বইটি প্রকাশ করে, এর পরে 1821 খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব রচিত ‘বাঙ্গালা শিক্ষাগ্রন্থ’ এবং 1854 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির ‘বর্ণমালা’ ছিল গুরুত্বপূর্ণ পাঠ্যবই।
শিশুশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ শিশুপাঠ্য –
মদনমোহন তর্কালঙ্কারের ‘শিশুশিক্ষা’ বাংলায় শিশু শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, 1849 খ্রিস্টাব্দে ‘শিশুশিক্ষা’ প্রথম ভাগ নাম দিয়ে পুনরায় প্রকাশিত হয়। পরবর্তী কালে এর দ্বিতীয় ও তৃতীয় ভাগ প্রকাশিত হয় এবং চতুর্থভাগ প্রকাশিত হয় ‘বোধোদয়’ নাম নিয়ে। 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’, প্রথম ও দ্বিতীয় ভাগ বাংলার শিশু শিক্ষার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত রামসুন্দর বসাকের ‘বাল্যশিক্ষা’ও ছিল এক গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা শিশু শিক্ষার প্রসারে সাহায্য করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?” নিয়ে আলোচনা করেছি। এই “বাংলায় শিশুশিক্ষার প্রসারে মুদ্রণ শিল্পের ভূমিকা সম্পর্কে কী জানো?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় “বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment