এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?
পরাধীন ভারতের বাংলায় তিতুমিরের নেতৃত্বেই প্রথম সরাসরি জমিদার শ্রেণির পাশাপাশি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের সূচনা হয়। ডঃ শশীভূষণ চৌধুরির মতে, ‘এই আন্দোলন ছিল জমিদার ও ব্রিটিশ সরকার বিরোধী জনসংগ্রাম।’
তিতুমিরের বিদ্রোহের গুরুত্ব –

- জমিদার বিরোধিতায় – তিতুমিরের বারাসাত বিদ্রোহের সূচনাই হয়েছিল পুঁড়া গ্রামের অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে। ক্রমে হিন্দু-মুসলিম উভয় শ্রেণির জমিদাররাও তার আক্রমণের লক্ষ হয়ে ওঠেন। জমিদার তথা সামন্ত শ্রেণির স্পষ্ট বিরোধিতা তিতুর বিদ্রোহের অন্যতম লক্ষণীয় দিক।
- ব্রিটিশ বিরোধিতা – তিতুমির বারাসাত-বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্রিটিশ রাজত্বের অবসান ঘোষণা করেন। বারাসাতের নিকটবর্তী নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করে তার সদর দপ্তর স্থাপন করেন। এমনকি শেষপর্যন্ত তাঁর পতন ঘটে ব্রিটিশ সরকারের হাতেই। এই আন্দোলনের ব্রিটিশ বিরোধী চরিত্রকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।
- কৃষক বিদ্রোহ হিসেবে – তিতুমিরের বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল হিন্দু-মুসলিম কৃষক সম্প্রদায়। তিনি নিজেও ছিলেন কৃষক পরিবারের সন্তান। বাস্তবিকই এই বিদ্রোহ ছিল ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত একটি কৃষক বিদ্রোহ।
- নিম্নবর্গের শ্রেণিসংগ্রাম হিসেবে – সমাজের নিম্নবর্গের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে তিতুর বারাসাত বিদ্রোহে যোগ দিয়েছিল। কামার-কুমোর, তাঁতি, চর্মকার প্রভৃতি সম্প্রদায়ের মানুষের ছিল বিপুল অংশগ্রহণ। ডঃ রণজিৎ গুহ যথার্থই লিখেছেন – ‘এই আন্দোলন ছিল নিম্নবর্গের মানুষের রাজনৈতিক সংগ্রাম ও মর্যাদা রক্ষার লড়াই।’
মন্তব্য –
তিতুমিরের বারাসাত বিদ্রোহে ধর্মীয় ভাবযুক্ত থাকলেও আধুনিক ইতিহাস চর্চায় একথা প্রমানিত যে, কেবলমাত্র হিন্দু জমিদাররাই তাঁর আক্রমনের লক্ষ ছিলেন না, অত্যাচারী মুসলিম জমিদার, ধনী মহাজনরাও তাঁর দ্বারা সমানভাবে আক্রান্ত হয়েছেন। তাই, পরিশেষে তিতুর আন্দোলনকে জমিদার-ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহ হিসেবে চিত্রিত করা যেতে পারে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?” নিয়ে আলোচনা করেছি। এই “বাংলায় তিতুমিরের আন্দোলনের গুরুত্ব কী ছিল?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় “প্রতিরোধ ও বিদ্রোহ – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





মন্তব্য করুন