বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।
বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।

বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে?

বর্জ্যের পুনর্ব্যবহার –

কোনো কোনো বর্জ্য ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন বর্জ্যের পরিমাণ হ্রাস পায় তেমনি অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাঁচে, যা বর্জ্যের পুনর্ব্যবহার নামে পরিচিত।

বর্জ্য পুনর্ব্যবহারের উদাহরণ –

  • কঠিন বর্জ্যসমূহ থেকে কাচকে পৃথক করা, এই পৃথকৃত কাচকে অ্যাসফল্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।
  • সবজির খোসা, গোবর, মল-মূত্র, পচা ডাল-পাতা প্রভৃতিকে গর্তের মধ্যে জমিয়ে মাটি চাপা দিয়ে রাখলে উৎকৃষ্ট জৈব সার সৃষ্টি হবে এবং কৃষিক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যাবে।

বর্জ্যের পুনর্নবীকরণ –

ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগ করে তোলাকে বর্জ্যের পুনর্নবীকরণ বলে। বর্জ্য কাগজ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও অন্যান্য ধাতব পদার্থের পুনর্নবীকরণ করা সম্ভব।

বর্জ্য পুনর্নবীকরণের উদাহরণ –

  • কলকারখানার বর্জ্য থেকে সংগৃহীত ধাতব পদার্থ যেমন – লোহা, তামা, টিনকে গলিয়ে পুনরায় ধাতু নির্মিত নানা ব্যবহার্য দ্রব তৈরি করা হয়।
  • টুকরো, পুরোনো কাগজ সংগ্রহ করে পুনরায় কাগজের মন্ড বা বোর্ড তৈরি করা হয়।
  • ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, বালতি, কাপ প্রভৃতিকে গলিয়ে প্লাস্টিকের নতুন দ্রব্য তৈরি করা হয়।

বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।

পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য –

পার্থক্যের বিষয়বর্জ্যের পুনর্ব্যবহারবর্জ্যের পুনর্নবীকরণ
ধারণাকোনো রূপ পরিবর্তন ছাড়া বর্জ্য পদার্থকে যখন পুনরায় ব্যবহার করা হয় তখন সেটি হল বর্জ্যের পুনর্ব্যবহার।বর্জ্যের পুনর্নবীকরণে বর্জ্যের পরিবর্তন ঘটিয়ে পুনরায় সেটিকে ব্যবহারের উপযোগী করতে হয়।
গুণমানএতে পদার্থের গুণমান কম হয়।এতে পদার্থের গুণমান অনেকটা বেশি হয়।
দ্রব্যসৃষ্টিপুনর্ব্যবহারের মাধ্যমে নতুন দ্রব্য সৃষ্টি করা যায় না বরং বর্জ্যের অবস্থার পরিবর্তন হয়।বর্জ্যের পুনর্নবীকরণের ক্ষেত্রে বর্জ্য পদার্থ থেকে তার পরিবর্তন ঘটিয়ে নতুন দ্রব্য তৈরি করা হয়।
উদাহরণকাগজ দিয়ে ঠোঙা, পুরোনো বোতল পেনদানি হিসেবে ব্যবহৃত হয়।ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর