এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচত না কেন? বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচত না কেন? বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচত না কেন?
বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব না থাকার কারণ –
বায়ুমণ্ডলের অন্যতম উপাদান হল O2, CO2, N2। এগুলি সমগ্র জীবকুলের জীবনধারণের জন্য প্রয়োজন। উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে মানুষ খাদ্য সংগ্রহ করে। অপরদিকে বায়ুমণ্ডলের অন্যতম রসদ CO2 উদ্ভিদ গ্রহণ করে বলেই উদ্ভিদ বেঁচে থাকে। আবার বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ঊর্ধ্বাকাশে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় বলে ভূপৃষ্ঠে মানুষ, গাছপালা, জীবজন্তু প্রত্যেকের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয়েছে। অন্যথায় ভূপৃষ্ঠ শুষ্ক সমভূমিতে পরিণত হত এবং জীবজগৎ বাঁচতে পারত না। এ ছাড়া বায়ুমণ্ডলে উপস্থিত O2 গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবকুলকে রক্ষা করে। এসব কারণে বায়ুমণ্ডল ছাড়া ভূপৃষ্ঠে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচতে পারে না।
বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব লেখো।
বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব –
জলের গ্যাসীয় অবস্থাকে জলীয়বাষ্প বলে। এর গুরুত্ব অপরিসীম কারণ –
- মেঘের সৃষ্টি – বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের উপস্থিতির জন্য মেঘের সৃষ্টি হয়।
- বৃষ্টিপাত – জলীয়বাষ্পের প্রভাবেই বৃষ্টিপাত, তুষারপাত, শিশির, তুহিন, কুয়াশা ইত্যাদি সৃষ্টি হয়।
- উষ্ণতার বণ্টন – জলীয়বাষ্প তাপ শোষণ করে বলে উষ্ণতার বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- অস্থির বায়ুমণ্ডল – জলীয়বাষ্পের উপস্থিতির জন্য নিম্ন বায়ুমণ্ডল অস্থির হয়।
- অন্যান্য – জলীয়বাষ্প তাপ বিকিরণে বাধা দেয় বলে আকাশ মেঘে ঢাকা থাকলে বেশি গরম আবহাওয়া অনুভূত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচত না কেন? বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে মানুষ ও অন্যান্য প্রাণী বাঁচত না কেন? বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment