বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো।
বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো।

বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো।

বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব –

বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ (20.95%) খুব বেশি না হলেও পৃথিবীতে জীবজগতের অস্তিত্ব রক্ষায় এই গ্যাসের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন –

  • প্রাণের প্রধান উপাদান – জীবকুলের জীবনধারণের জন্য সকল প্রাণীই প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করে বলে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে।
  • জীবদেহে শক্তি উৎপাদন ও তাপ বৃদ্ধি – অক্সিজেনের সাহায্যে জীবজগতের দেহে উত্তাপ ও শক্তি উৎপন্ন হয়।
  • আবহবিকার ঘটাতে – শিলা গঠনকারী খনিজের (বিশেষত লোহা) সঙ্গে রাসায়নিক বিক্রিয়া দ্বারা (জারণ প্রক্রিয়া) যুক্ত হয়ে শিলার আবহবিকারে অক্সিজেন সাহায্য করে।
  • আগুন জ্বালাতে – অক্সিজেন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। অর্থাৎ O2 ছাড়া কখনোই আগুন জ্বালানো সম্ভব নয়।

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলোচনা করো।

বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব –

বায়ুমণ্ডলে CO2 গ্যাস খুবই সামান্য (0.033%) পরিমাণে থাকলেও এর গুরুত্ব অপরিসীম। যেমন –

  • খাদ্য প্রস্তুতিতে – খাদ্যশৃঙ্খলের নিয়ম অনুযায়ী প্রাণীজগৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। আর তাই উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতেই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে।
  • তাপমাত্রা ও জলবায়ু নিয়ন্ত্রণ – কার্বন ডাই অক্সাইড গ্যাস সৌরতাপ শোষণ ও বণ্টনের মাধ্যমে বায়ুমণ্ডলের তাপমাত্রা ও জলবায়ু নিয়ন্ত্রণ করে।
  • আবহবিকার সংঘটন – শিলার রাসায়নিক আবহবিকার (কার্বনেশনের মাধ্যমে) সংঘটনে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা উল্লেখযোগ্য।
  • খনিজ গঠন – অঙ্গার খনিজ ও চুনজাতীয় খনিজ গঠনেও CO2 সাহায্য করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের গুরুত্ব আলোচনা করো। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গুরুত্ব আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

মাইক্রোপ্রোপাগেশনের তাৎপর্য ও উদাহরণ দাও।

অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির পর্যায়

অষ্টম শ্রেণী বাংলা – বনভোজনের ব্যাপার – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – চন্দ্রগুপ্ত – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর