বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধা

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?

বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো।

বায়ুশক্তি ব্যবহারের সুবিধা –

  • বায়ুশক্তিকে ক্রমাগত ব্যবহার করলেও এর ভান্ডার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নেই অর্থাৎ বায়ুশক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস।
  • বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক খরচ একটু বেশি হলেও নিয়মিত ব্যবহারে খরচ অত্যন্ত কম। বায়ুকল চালানোর জন্য রক্ষণাবেক্ষণ ছাড়া আর কোনো খরচ নেই।
  • বায়ুশক্তি পরিবেশ বান্ধব।
  • বায়ুশক্তি ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে, ফলে সেগুলি সংরক্ষণ করা যায়।
  • বায়ুশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় বায়ুকে বিনা খরচেই পাওয়া যায়।

বায়ুশক্তি ব্যবহারের অসুবিধা –

  • তীব্র বায়ু প্রবাহ যুক্ত কেবলমাত্র মেরু এবং উপকূলবর্তী অঞ্চলে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
  • বায়ুশক্তিকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের খরচ বেশি।
  • বায়ুশক্তিকে কাজে লাগিয়ে খুব কম পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
  • আবহাওয়ার ওপর নির্ভরশীল হতে হয়। বায়ু প্রবাহ কম থাকলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়।
  • বায়ুকলগুলির পাখা জোড়ে ঘোরায় উৎপন্ন উচ্চ শব্দ তরঙ্গ শব্দদূষণ ঘটায়।

বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?

প্রবাহিত বায়ুর গতিশক্তিই হল বায়ুশক্তি। প্রবাহিত বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। প্রবাহিত বায়ু বায়ুকলের পাখাকে প্রচণ্ড গতিতে ঘোরায়। বায়ুকলের বায়ুচক্রের কেন্দ্রীয় অক্ষদণ্ডের সঙ্গে বৈদ্যুতিক জেনারেটরের টারবাইনকে সংযুক্ত করা হয়। বায়ুকলের পাখা ঘোরার সঙ্গে সঙ্গে টারবাইনে প্রবল ঘূর্ণনের সৃষ্টি হয় ফলে টারবাইনে বিদ্যুৎ উৎপন্ন হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি এবং অসুবিধাগুলি উল্লেখ করো। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ | জৈব বিবর্তনে জীবাশ্মের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনের মিল ও সিদ্ধান্ত

জিরাফের গ্রীবা লম্বা হওয়ার কারণ – ডারউইন ও ল্যামার্কের তত্ত্ব | মাধ্যমিক জীবনবিজ্ঞান

নতুন প্রজাতির উৎপত্তিলাভে প্রকরণের ভূমিকা – মাধ্যমিক জীবনবিজ্ঞান

ল্যামার্কবাদের সপক্ষে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের উদাহরণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান