এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো। β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো। β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো।
β-রশ্মি ও ক্যাথোড রশ্মির সাদৃশ্য –
- উভয়ই উচ্চবেগসম্পন্ন ইলেকট্রনের স্রোত।
- উভয়ই ফোটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে।
- উভয়ই জিংক সালফাইড পদার্থে আপতিত হয়ে প্রতিপ্রভা সৃষ্টি করে।উভয় রশ্মিরই আয়নায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা বিদ্যমান।
- উভয়ই তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্র দ্বারা একই অভিমুখে বিক্ষিপ্ত হয়।
β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো।
β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্য হল –
| β-রশ্মি | ক্যাথোড রশ্মি |
| β-রশ্মি নিঃসরণ পরমাণুর একটি নিডক্লিয় ঘটনা। কারণ নিউক্লিয়াসের বিঘটনের ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে β-রশ্মি নির্গত হয়। | ক্যাথোড রশ্মি নিঃসরণ পরমাণুর একটি কক্ষীয় ঘটনা। কারণ পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত কক্ষীয় ইলেকট্রনগুলি ক্যাথোড রশ্মি হিসেবে নির্গত হয়। |
| β-রশ্মির শক্তি ক্যাথোড রশ্মির তুলনায় বেশি। | ক্যাথোড রশ্মির শক্তি β-রশ্মির তুলনায় কম। |
| β-রশ্মি নিঃসরণ একটি স্বতঃস্ফূর্ত ঘটনা; এটি কোনো বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে না। | ক্যাথোড রশ্মি নির্গমন বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে। |
| β-রশ্মির প্রাথমিক বেগ বাহ্যিক প্রভাবের উপর নির্ভর করে না। তেজস্ক্রিয় উৎস ভেদে এই বেগের সামান্য পরিবর্তন হয়। | ক্যাথোড রশ্মির প্রাথমিক বেগ বাহ্যিক প্রভাবের ওপর নির্ভর করে। |
| β-রশ্মির আয়নায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা ক্যাথোড রশ্মির তুলনায় অনেক বেশি। | ক্যাথোড রশ্মির আয়নায়ন ক্ষমতা ও ভেদন ক্ষমতা β-রশ্মির তুলনায় অনেক কম। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো। β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে সাদৃশ্য লেখো। β-রশ্মি ও ক্যাথোড রশ্মির মধ্যে পার্থক্যগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment