এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “β-রশ্মির ধর্মগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “β-রশ্মির ধর্মগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

β-রশ্মির ধর্মগুলি লেখো।
β-রশ্মির ধর্ম –
- β-রশ্মির প্রকৃতি – β-রশ্মি, প্রকৃতপক্ষে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত দ্রুতগামী ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত।
- β-রশ্মির ভর – একটি β-কণার ভর ইলেকট্রনের ভরের সমান। এর ভর = 9.1 × 10-28 গ্রাম।
- β-রশ্মির আধান – একটি β-কণার আধান একটি ইলেকট্রনের আধানের সমান। এর আধান 4.8 × 10-10 esu অর্থাৎ একটি কণা প্রকৃতপক্ষে একটি ইলেকট্রন।
- β-রশ্মির বেগ – এর গতিবেগ অনেক বেশি। আলোর বেগের প্রায় 98% পর্যন্ত হতে পারে।
- β-রশ্মির আয়নন ক্ষমতা – β-রশ্মি গ্যাস আয়নিত করতে পারে, তবে α-রশ্মির 100 ভাগের 1 ভাগ পর্যন্ত তা করতে পারে।
- β-রশ্মির তড়িৎক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রে প্রতিক্রিয়া – তড়িৎক্ষেত্রে ও চৌম্বকক্ষেত্রে β-রশ্মি বিক্ষিপ্ত হয়। সুতরাং, β-কণা অবশ্যই আধানবিশিষ্ট কণা।
- β-রশ্মির ভেদন ক্ষমতা – β-রশ্মির ভর কম ও গতিবেগ বেশি বলে এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। β-রশ্মি 5 mm পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। তবে 1 cm পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে না।
- β-রশ্মির প্রতিপ্রভা সৃষ্টি – বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড বা জিংক সালফাইড নির্মিত পর্দায় β-রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে।
- β-রশ্মির ফোটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া – β-রশ্মি ফোটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে।
- জীবদেহে ক্রিয়া – β-রশ্মি জীবন্ত কোশ ধ্বংস করে এবং জীবদেহে গভীর ক্ষতের সৃষ্টি করে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “β-রশ্মির ধর্মগুলি লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “β-রশ্মির ধর্মগুলি লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সপ্তম অধ্যায় “পরমাণুর নিউক্লিয়াস“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment