ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

প্রাক্-জাতীয় কংগ্রেস পর্বে ভারতবর্ষে গড়ে ওঠা রাজনৈতিক সভা-সমিতিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল ‘ভারত সভা’ বা Indian Association.

ভারত সভার প্রতিষ্ঠা –

1876 খ্রিস্টাব্দের 26 জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে এই সভা প্রতিষ্ঠিত হয়।

ভারত সভার উদ্দেশ্য –

ভারত সভা প্রতিষ্ঠানের লক্ষ ছিল –

  • ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতি ও পক্ষপাতদুষ্ট আইনের বিরুদ্ধে দেশে শক্তিশালী জনমত গঠন করা।
  • সর্বভারতীয় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
  • হিন্দু-মুসলিমের মধ্যে এক্যবোধ গঠন। এবং
  • জনগণকে গণআন্দোলনে শামিল করা।

ভারত সভার মন্তব্য –

উপরিউক্ত উদ্দেশ্যগুলি রূপায়ণের লক্ষ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা দেশময় জোরালো আন্দোলন গড়ে তোলে। বস্তুতপক্ষে, 1885 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গড়ে ওঠার আগে পর্যন্ত ভারত সভাই ছিল জাতীয় আন্দোলনের কান্ডারীস্বরূপ।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?” নিয়ে আলোচনা করেছি। এই “ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

হিমোফিলিয়া A এবং হিমোফিলিয়া B কী? এদের মধ্যে পার্থক্য লেখো | মাধ্যমিক জীবনবিজ্ঞান

থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া কী? এদের মধ্যে পার্থক্য (মাধ্যমিক জীবনবিজ্ঞান)

বর্ণান্ধতা কত প্রকার ও কী কী? তাদের সংজ্ঞা লেখো।

থ্যালাসেমিয়া মেজর ও মাইনর বলতে কী বোঝো? বারবার রক্ত বদলানোর সমস্যা | মাধ্যমিক জীবনবিজ্ঞান

X-লিংকড জিন ও লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার – মাধ্যমিক জীবনবিজ্ঞান