এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
অথবা, সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কেন?
1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সভা ভেঙে সাধারণ ব্রাহ্মসমাজ তৈরি হয়েছিল সংস্কারের প্রশ্নে। কেশবচন্দ্র সেনের খ্রিস্ট ধর্মের প্রতি প্রীতি, গুরুবাদের প্রতি আসক্তি, নিজের নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বিবাহদান প্রভৃতিকে কেন্দ্র করে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের অভ্যন্তরে কেশবচন্দ্রের সঙ্গে তার অনুগামীদের তীব্র মতভেদ তৈরি হয় এবং এরই ফলশ্রুতিতে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ তরুণ অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ ত্যাগ করে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠায় ব্রতী হন।
ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।
ব্রাহ্মসমাজ জাত-পাতের বৈষম্যের বিরোধিতা করেছিল এবং নারী-পুরুষের সমানাধিকারের পক্ষে সওয়াল করেছিল। এ ছাড়া সতীদাহ প্রথার বিরুদ্ধে জোরদার আন্দোলন সংগঠিত করেছিলেন ব্রাহ্ম সমাজের প্রধান সংগঠক রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের আন্দোলনের জেরেই ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে ‘তিন আইন’ পাস করতে বাধ্য হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment