এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে বর্ষাকালীন শস্যচাষের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন তার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে বর্ষাকালীন শস্যচাষের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন তার কারণ ব্যাখ্যা করো।
ভারতবর্ষে কৃষিকাজ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। কিন্তু মৌসুমি বায়ুর অনিশ্চয়তার জন্য মাঝেমধ্যেই খরার সৃষ্টি হয়। ভারতে বর্ষাকালীন শস্যচাষে জলসেচের প্রয়োজনীয়তাগুলি হল –
মৌসুমি বায়ুর অনিশ্চয়তা –
ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে সঠিক সময়ে বৃষ্টিপাত না হলে খারিফ শস্যচাষে সমস্যার সৃষ্টি হয়। ভারতে ধান চাষ মূলত বর্ষাকালীন বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। তাই সঠিক সময়ে বৃষ্টি না এলে ধান চাষের ক্ষতি হয়। এই কারণে জলসেচের প্রয়োজন হয়।
এল নিনো বছরে খরা পরিস্থিতির সৃষ্টি –
ভারতে যে বছরগুলিতে El-Nino হয় সেই বছর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে খরা সৃষ্টি হয়। যেমন – 1877, 1899, 1911, 1918, 1972 খ্রিস্টাব্দ। এরূপ পরিস্থিতির মোকাবিলা করতে বর্ষাকালীন শস্যচাষে জলসেচ প্রয়োজন।
মৌসুমি বায়ুর সাময়িক বিরতি –
বর্ষাকালে Break of Monsoon বা মৌসুমি বায়ুর সাময়িক বিরতির সময় জলসেচের প্রয়োজন হয়।
মাটির জলধারণ ক্ষমতা –
ভারতের সব জায়গায় মৃত্তিকার গঠন সমান নয়। যেসকল অঞ্চলে মাটির জলধারণ ক্ষমতা কম বর্ষাকালে সেইসব অঞ্চলে জলসেচের সাহায্যে চাষ করা হয়।
অসম বৃষ্টিপাত –
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ফলে বর্ষাকালে সব জায়গায় সমপরিমাণ বৃষ্টিপাত হয় না। তাই তুলনামূলক কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শস্যচাষের জন্য জলসেচের প্রয়োজন হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে বর্ষাকালীন শস্যচাষের জন্য জলসেচের প্রয়োজন হয় কেন তার কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment