এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে মিলেট উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতে মিলেট উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো।
উষ্ণ ও শুষ্ক অঞ্চলে যে সমস্ত স্বল্পস্থায়ী ঘাসজাতীয় নিকৃষ্ট শ্রেণির ক্ষুদ্রাকার দানাশস্য উৎপন্ন হয়, তাদের একসঙ্গে মিলেট বলে। জোয়ার, বাজরা, রাগি -এই তিন ধরনের নিম্নমানের খাদ্যশস্যকে একসঙ্গে মিলেট বলে। ভারতের মোট কৃষিজমির 23 শতাংশ জমিতে মিলেটের চাষ হয়।

জোয়ার –
উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতের শুষ্ক অঞ্চলের অনুর্বর জমিতে জোয়ারের চাষ হয়। 2012-13 খ্রিস্টাব্দের উৎপাদন অনুযায়ী ভারতে জোয়ার উৎপাদনে মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
- মহারাষ্ট্র – 2012-2013 খ্রিস্টাব্দে মহারাষ্ট্র ভারতের মোট জোয়ার উৎপাদনের শতকরা 50 ভাগ উৎপাদন করে প্রথম স্থান অধিকার করে। এই রাজ্যের জোয়ার উৎপাদক উল্লেখযোগ্য জেলাগুলি হল – আকোলা, বুলধানা, ওসমানাবাদ, অমরাবতী প্রভৃতি।
- কর্ণাটক – বর্তমানে কর্ণাটক ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ জোয়ার উৎপাদক রাজ্য। বর্তমানে এই রাজ্য ভারতের মোট জোয়ার উৎপাদনের প্রায় 16 শতাংশ উৎপাদন করে। এই রাজ্যের উল্লেখযোগ্য জোয়ার উৎপাদক জেলাগুলি হল – চিত্রদূর্গ, বিজাপুর, মহীশূর প্রভৃতি।
- মধ্যপ্রদেশ – 2012-2013 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশ ভারতের মোট জোয়ার উৎপাদনের শতকরা প্রায় 8 শতাংশ উৎপাদন করে তৃতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের জোয়ার উৎপাদক জেলাগুলি হল – সাজাপুর, রাজগড়, শিবপুরী প্রভৃতি। ভারতের অন্যান্য জোয়ার উৎপাদক রাজ্যগুলি হল – রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি।
বাজরা –
মিলেটের অন্তর্গত আর একটি দানাশস্য হল বাজরা যা ভারতের শুষ্ক অঞ্চলে উৎপাদিত হয়। 2012-2013 খ্রিস্টাব্দের উৎপাদন অনুযায়ী ভারতে বাজরা উৎপাদনে রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
- রাজস্থান – বর্তমানে রাজস্থান বাজরা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এই রাজ্যের উল্লেখযোগ্য বাজরা উৎপাদক জেলাগুলি হল – বিকানীর, যোধপুর, কোটা, জয়সলমীর প্রভৃতি।
- উত্তরপ্রদেশ – উত্তরপ্রদেশ ভারতের দ্বিতীয় উল্লেখযোগ্য বাজরা উৎপাদক রাজ্য। এই রাজ্যের গুরুত্বপূর্ণ বাজরা উৎপাদক জেলাগুলি হল – আলিগড়, আগ্রা, মথুরা প্রভৃতি।
- গুজরাট – বর্তমানে গুজরাট বাজরা উৎপাদনে ভারতে তৃতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের উল্লেখযোগ্য বাজরা উৎপাদক জেলাগুলি হল – ভাবনগর, কচ্ছ, জামনগর, জুনাগড় প্রভৃতি। এ ছাড়াও মহারাষ্ট্র, হরিয়ানায় বাজরার চাষ হয়।
রাগি –
মিলেটের অন্তর্গত আরও একটি দানাশস্য হল রাগি যা দক্ষিণ ভারতের শুষ্ক অঞ্চলে এবং উত্তর ভারতের কিছু কিছু অঞ্চলে চাষ হয়।
ভারতের জোয়ার উৎপাদনে অগ্রণী রাজ্যসমূহ (2012-2013) –
| রাজ্য | উৎপাদন (শতকরা) |
| মহারাষ্ট্র | 50 |
| কর্ণাটক | 16 |
| মধ্যপ্রদেশ | 8 |
| অন্যান্য | 26 |
ভারতের উল্লেখযোগ্য রাগি উৎপাদক রাজ্য ও জেলাগুলি হল –
| রাজ্য | জেলা | স্থান |
| কর্ণাটক | কোলার, বেঙ্গালুরু, হাসান, মাইশোর, টুমকুর | প্রথম |
| তামিলনাড়ু | কোয়েম্বাটোর, ধর্মপুরী, সালেম, আর্কট, মাদুরাই | দ্বিতীয় |
| অন্ধ্রপ্রদেশ | অনন্তপুর, চিত্তুর, বিশাখাপত্তনম | তৃতীয় |
এ ছাড়া অন্যান্য রাগি উৎপাদক রাজ্যগুলি হল – উত্তরাখণ্ড, মহারাষ্ট্র প্রভৃতি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতে মিলেট উৎপাদক অঞ্চলগুলি সম্পর্কে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment