এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর উপকূলীয় সমভূমির প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর উপকূলীয় সমভূমির প্রভাব লেখো।
ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর উপকূলীয় সমভূমির প্রভাব –
উপকূলীয় সমভূমির অবস্থান, সমভাবাপন্ন সামুদ্রিক জলবায়ু, উর্বর মৃত্তিকা ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে বিভিন্ন ভাবে প্রভাবিত করে, যেমন –
কৃষির উন্নতি –
উর্বর পলিমাটি, পর্যাপ্ত ও পরিমিত বৃষ্টিপাত, উপকূলীয় সমভূমির অবস্থান কৃষিকাজের পক্ষে আদর্শ। এই অংশে উৎপন্ন প্রধান কৃষিজাত ফসলগুলি হল – ধান, তৈলবীজ, তুলা, ডাল, নারকেল, গোলমরিচ প্রভৃতি।
খনিজের ভান্ডার –
উপকূলীয় সমভূমি অঞ্চলটি মূল্যবান খনিজ সম্পদে বিশেষভাবে সমৃদ্ধ। এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, আকরিক লৌহ ও মোনাজাইট উত্তোলিত হয়।
বনজ সম্পদ আহরণ –
উপকূল সন্নিহিত পর্ণমোচী ও চিরহরিৎ বৃক্ষের বনভূমি থেকে সেগুন, শাল, মেহগনি, বাঁশ, বেত প্রভৃতি বিভিন্ন কাঠ ও বনজ উপজাত সামগ্রী সংগ্রহ করে বহু মানুষ জীবিকানির্বাহ করে।
শিল্পোন্নতি –
কাঁচামালের প্রাপ্তির ওপর নির্ভর করে এই অঞ্চলে বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প, (যেমন – কাগজ শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প) ধাতব শিল্প, (যেমন – লৌহ-ইস্পাত ও ইঞ্জিনিয়ারিং শিল্প) এবং পেট্রোরাসায়নিক শিল্প ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে।
ব্যাবসাবাণিজ্যের প্রসার –
এই অংশে রেলপথ, সড়কপথ, স্বাভাবিক ও কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর গড়ে ওঠায় ব্যাবসাবাণিজ্যের উন্নতি সম্ভব হয়েছে।
মৎস্য সংগ্রহ –
সমুদ্রের নৈকট্যের কারণে পর্যাপ্ত পরিমাণে পমফ্রেট, চিংড়ি, ইলিশ উপকূলবর্তী অঞ্চল থেকে সংগ্রহ করা হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর উপকূলীয় সমভূমির প্রভাব লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন