ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও
ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও

ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের কফি উৎপাদক রাজ্য –

চা এর পরেই পানীয় ফসল হিসেবে কফি ভারতের দ্বিতীয় স্থানাধিকারী বাগিচা ও অর্থকরী ফসল। কফি উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বের ষষ্ঠ গুরুত্বপূর্ণ দেশ। ভারতের উল্লেখযোগ্য কফি উৎপাদক রাজ্যগুলি হল –

কর্ণাটক –

কফি উৎপাদনে কর্ণাটক রাজ্য বর্তমানে ভারতে প্রথম স্থান অধিকার করে। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট কফি উৎপাদনের পরিমাণ ছিল 222.3 হাজার টন। কর্ণাটকের চিকমাগালুর, হাসান, কুর্গ, মাইশোর ও শিমোগা জেলায় পর্যাপ্ত কফির চাষ হয়। ভারতের মোট কফি উৎপাদনের শতকরা 70 ভাগ এই রাজ্যে উৎপন্ন হয়।

কেরল –

2017-2018 খ্রিস্টাব্দে কেরল 65.74 হাজার টন কফি উৎপন্ন করে ভারতে দ্বিতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের কফি উৎপাদক অঞ্চলগুলি হল – ওয়ানাড, পালাক্কাড, ইদুক্কি প্রভৃতি। তবে কেরলের অধিকাংশ কফি ওয়ানাড জেলায় উৎপন্ন হয়। ভারতের মোট কফি উৎপাদনের শতকরা প্রায় 22.5 ভাগ এই রাজ্যে উৎপন্ন হয়।

তামিলনাডু –

বর্তমানে তামিলনাড়ু ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ কফি উৎপাদক রাজ্য। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট কফি উৎপাদনের পরিমাণ ছিল 17.44 হাজার টন। এই রাজ্যের নীলগিরি, মাদুরাই, কোয়েম্বাটোর, তিরুনেলভেলী প্রভৃতি জেলায় পর্যাপ্ত কফির চাষ হয়। ভারতের মোট কফি উৎপাদনের শতকরা 7.5 শতাংশ এই রাজ্যে উৎপন্ন হয়।

ভারতের কফি উৎপাদক অঞ্চল
ভারতের কফি উৎপাদক অঞ্চল

অন্যান্য –

অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলার আরাকু উপত্যকা, এ ছাড়া মহারাষ্ট্র ও ওড়িশা রাজ্যেও কিছু পরিমাণে কফির চাষ হয়।

ভারতের উল্লেখযোগ্য কফি উৎপাদক রাজ্যসমূহ (2017-2018) –

রাজ্যউৎপাদন (হাজার টন)
কর্ণাটক222.3
কেরল65.74
তামিলনাড়ু17.44

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের কফি উৎপাদক রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর