এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
ভারতের দ্বীপ অঞ্চল –
অবস্থান অনুযায়ী ভারতের দ্বীপপুঞ্জগুলিকে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ ও আরবসাগরীয় দ্বীপপুঞ্জ -এই দুভাগে ভাগ করা যায়।
বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ –
বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে অন্যতম প্রধান হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কমপক্ষে 265টি ছোটো বড়ো দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জটি গঠিত। গঠনগতভাবে এই দ্বীপগুলি নিমজ্জিত পর্বতের উত্থিত অংশ। আন্দামান দ্বীপপুঞ্জ থেকে প্রায় 120 কিমি দূরে নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে দক্ষিণ প্রান্তে ইন্দিরা পয়েন্ট (পিগমালিয়ান পয়েন্ট) ভারতের দক্ষিণতম বিন্দু। উত্তর আন্দামানের স্যাডলপিক (737 মিটার) এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। বেলেপাথরে গঠিত মাউন্ট হ্যারিয়ট এখানকার একটি গুরুত্বপূর্ণ পর্বত। আন্দামান দ্বীপপুঞ্জের নারকোন্ডাম (মৃত) ও ব্যারেন (সুপ্ত) দ্বীপে দুটি আগ্নেয়গিরি আছে।
ভারতের পূর্বদিকে কলকাতা থেকে প্রায় 1,255 কিমি ও চেন্নাই থেকে 1,191 কিমি দূরত্বে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এর রাজধানী হল পোর্টব্লেয়ার।

আরবসাগরীয় দ্বীপপুঞ্জ –
ভারতের পশ্চিমদিকে কেরলের মালাবার উপকূল থেকে প্রায় 324 কিমি দূরত্বে 36টি ছোটো ছোটো প্রবাল দ্বীপ নিয়ে অবস্থিত লাক্ষা, আমিনদিভি ও মিনিকয় দ্বীপপুঞ্জ, যাদের একত্রে বলা হয় লাক্ষাদ্বীপ। সমগ্র দ্বীপপুঞ্জের মোট আয়তন 32 বর্গকিমি। এগুলির মধ্যে মিনিকয় দ্বীপটি হল এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড়ো দ্বীপ যার আয়তন 4 বর্গকিমি। ভূবিজ্ঞানীদের মতে, আরাবল্লি পর্বতের প্রসারিত ও নিমজ্জিত শিলাস্তরের ওপর যুগ যুগ ধরে আরব সাগরের প্রবালকীটের মৃতদেহ সঞ্চিত হয়ে এই দ্বীপপুঞ্জের সৃষ্টি হয়েছে। এই দ্বীপগুলিতে পাহাড়-পর্বত, বা মালভূমি নেই। এখানকার সমভূমি কৃষিকার্যের খুবই উপযোগী হওয়ায় জনবসতি খুব বেশি।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের দ্বীপ অঞ্চল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের ভূপ্রকৃতি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





মন্তব্য করুন