এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনঘনত্ব বেশি – কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনঘনত্ব বেশি – কারণ ব্যাখ্যা করো।
ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনঘনত্ব অধিক হওয়ার কারণ –
ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে যেমন বাংলাদেশ সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা; পাকিস্তানের সীমান্তে অবস্থিত পাঞ্জাব এবং শ্রীলঙ্কার নিকটতম রাজ্য তামিলনাড়ুতে জনঘনত্ব যথেষ্ট বেশি। কারণ –
- দেশবিভাগ – দেশবিভাগের পর অনেক মানুষ ধর্মীয় ও রাজনৈতিক কারণে পাকিস্তান থেকে পাঞ্জাবে চলে আসে। এবং 1971 খ্রিস্টাব্দে অগ্নিশিখায় বাংলাদেশ থেকে অনেক মানুষ পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাতে পরিব্রাজিত হয়। ফলে এই রাজ্যগুলিতে জনঘনত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে।
- আর্থিক নিরাপত্তা – নেপাল, ভুটান থেকেও বহু নেপালি ও অন্য ভাষাভাষির মানুষ আর্থিক নিরাপত্তার কারণে পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে চলে এসেছে। ফলে জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কা থেকেও অনেক তামিল তামিলনাড়ুতে পরিব্রাজিত হচ্ছে।
- চিনের আগ্রাসননীতি – চিনের আগ্রাসন নীতির জন্য অনেক তিব্বতীয় বৌদ্ধ নিরাপত্তার কারণে উত্তরপ্রদেশ ও বিহারে আশ্রয় নিয়েছে। ফলে জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে।
- অর্থনৈতিক সুযোগ-সুবিধাভোগ – অনেকসময় কর্মসূত্রে ও জীবিকানির্বাহের সুযোগে অর্থনৈতিক সুবিধার্থে অনেক মানুষ বেআইনিভাবে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে অনুপ্রবেশ করছে ও জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনঘনত্ব বেশি – কারণ ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের জনসংখ্যা” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment