ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো
ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প দুটি অংশের সম্মিলিত ফল। একটি হল তথ্যপ্রযুক্তি পরিসেবা এবং অপরটি হল বিজনেসভারতের তথ্যপ্রযুক্তি শিল্প দুটি অংশের সম্মিলিত ফল। একটি হল তথ্যপ্রযুক্তি পরিসেবা এবং অপরটি হল বিজনেস প্রোসেস আউট সোর্সিং। NASSCOM (National Association for Software and Services Companies) -এর হিসাব অনুযায়ী 2011-2012 খ্রিস্টাব্দে ভারতে IT শিল্পে প্রত্যক্ষ 28 লক্ষ এবং পরোক্ষভাবে 47 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। তথ্যপ্রযুক্তি শিল্পের অভূতপূর্ব উন্নতির কারণগুলি হল –

  • মূলধনের প্রাচুর্য – উদারীকরণ ও বিশ্বায়নের মধ্য দিয়ে ভারতের এই উদীয়মান শিল্পটিতে দেশীয় ও বহুজাতিক সংস্থাগুলি বিপুল অর্থ বিনিয়োগ করায় শিল্পটি বিকশিত ও পল্লবিত হয়েছে ও হচ্ছে। ভারতের কয়েকটি প্রধান IT হাব হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, দিল্লি-গুরগাঁও-নয়ডা, পুনে, ত্রিবান্দ্রম, এবং তিরুবনন্তপুরম।
  • মানব সম্পদ – মানুষের উচ্চমেধা জ্ঞান তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান সম্পদ। এই শিল্প অতি উন্নত মেধা নির্ভর। সারা ভারত জুড়ে উন্নত মেধা সম্পন্ন মানব সম্পদের প্রাচুর্য রয়েছে।
  • প্রশিক্ষণ কেন্দ্র – সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে অসংখ্য উচ্চমানের তথ্যপ্রযুক্তির শিক্ষা প্রতিষ্ঠান।
    IIT প্রতিষ্ঠান রয়েছে 16টি স্থানে, যথা – রুরকী, নিউদিল্লি, কানপুর, বারাণসী, পাটনা, খঙ্গপুর, চেন্নাই, মুম্বাই প্রভৃতি।
    এ ছাড়াও রয়েছে উচ্চমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যেমন –
    • Indian Institute of Science বেঙ্গালুরুতে অবস্থিত।
    • Indian Institute of Science Education and Research কলকাতা ও পুনেতে অবস্থিত।
    • Indian Institute of Space Science and Technology তিরুবনন্তপুরমে অবস্থিত।
    • Indian Institute of Engineering Science and Technology কলকাতায় অবস্থিত।
    • Indian Institute of Science and Technology হায়দরাবাদে অবস্থিত।
      এইসব প্রতিষ্ঠান প্রশিক্ষিত মেধাবী ইঞ্জিনিয়ার উদ্ভাবক ও অন্যান্য কলাকুশলী সম্পদ সৃষ্টি করে যা IT শিল্পের মূল উন্নতির কারণ।
  • উন্নত পরিকাঠামো – কেন্দ্র ও রাজ্য সরকার এই শিল্পের প্রতি আগ্রহ দেখিয়ে উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিসেবা, নিরাপত্তা, 24 × 7 কর্মের পরিবেশ প্রভৃতি বিষয়ে উন্নত পরিকাঠামোগত সুযোগ করে দিচ্ছে।
  • বিপুল চাহিদা ও বাজার – ভারতবর্ষ দ্রুত উন্নয়নশীল দেশ। কৃষি, শিল্প, পরিবহণ-যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাবসা, সরকারি, বেসরকারি পরিসেবা প্রদান প্রভৃতি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বহুল ব্যবহার ভারতসহ প্রতিবেশী দেশগুলিতে বিশাল বাজার তৈরি হয়েছে। বর্তমানে IT মার্কেটিং -এ উজ্জ্বল পেশা হিসেবে হার্ডওয়্যার, সফটওয়্যার, আই এস পি সার্ভিস, ওয়েব, ই-কমার্স, এবং গ্রাফিক্স মার্কেটিং উল্লেখযোগ্য। ন্যাসকম -এর তথ্য অনুযায়ী 2020 খ্রিস্টাব্দে ভারত এই শিল্প থেকে 191 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর