ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও
ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও

ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।

ভারতের তুলা উৎপাদক ক্ষেত্রকে দুটি অঞ্চলে ভাগ করা যায়। যথা, দক্ষিণাঞ্চল যার অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল – গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরাখণ্ড -এর অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল – পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান।

ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল
ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল

ভারতের উল্লেখযোগ্য তুলা উৎপাদক রাজ্য ও জেলা বা অঞ্চলগুলি হল –

গুজরাট –

2017-2018 খ্রিস্টাব্দে গুজরাট ভারতের মোট 126.4 কোটি টন তুলা উৎপাদন করে প্রথম স্থান অধিকার করে। গুজরাটের রেগুর মৃত্তিকায় পর্যাপ্ত তুলা চাষ হয়। এই রাজ্যের তুলা উৎপাদক অঞ্চলগুলি হল – সুরেন্দ্রনগর, বরোদা, মাহেসানা, সুরাট, আমেদাবাদ প্রভৃতি।

মহারাষ্ট্র –

বর্তমানে মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ তুলা উৎপাদক রাজ্য। 2017-2018 খ্রিস্টাব্দে এই রাজ্যের মোট তুলা উৎপাদনের পরিমাণ ছিল 65.5 কোটি টন। মহারাষ্ট্রে লাভা শিলা থেকে সৃষ্ট রেগুর বা কৃষ্ণ মৃত্তিকায় পর্যাপ্ত তুলার চাষ হয়। এই রাজ্যের তুলা উৎপাদক জেলা বা অঞ্চলগুলি হল – জলগাঁও, ওয়ার্ধা, অমরাবতী, নাগপুর, ধুলা, আকোলা প্রভৃতি।

তেলেঙ্গানা –

2017-2018 খ্রিস্টাব্দে ভারতের মোট 47.5 কোটি টন তুলা উৎপাদন করে অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থান অধিকার করে। এই রাজ্যের তুলা উৎপাদক অঞ্চল বা জেলাগুলি হল – আদিলাবাদ, করিমনগর, নালগোন্ডা, খাম্মাম প্রভৃতি।

অন্যান্য রাজ্যগুলি –

হরিয়ানার হিসার, সিরসা, ঝিন্দ, ভিওয়ানি, বোটক, পাঞ্জাবের ফিরোজপুর, অমৃতসর, ভাটিন্ডা, ফরিদকোট। এ ছাড়া ভারতের অন্যান্য তুলা উৎপাদক রাজ্যগুলি হল – কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি।

ভারতের তুলা উৎপাদক অগ্রণী রাজ্যসমূহ (2017-2018) –

রাজ্যউৎপাদন (লক্ষ টন)
গুজরাট126.4
মহারাষ্ট্র65.5
তেলেঙ্গোনা87.5

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের তুলা উৎপাদক রাজ্যগুলির পরিচয় দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর